০৪ এপ্রিল ২০২৬

আজ জন্মদিন হলে ( ০৪ এপ্রিল ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৭:২১
Share:

আজকের দিন– আত্মীয়দের সঙ্গে কোনও ব্যবসা করার কথায় রাজি হবেন না। স্বামী/স্ত্রীর কথায় সঙ্গ না দেওয়ায় অশান্তি হতে পারে। আর্থিক দিকে উন্নতি খুব একটা নেই। সময়ের সঙ্গে চলতে না পারলে, সমস্যা হতে পারে। পরিবারের মানুষেরা অনেক কিছু আশা করতে পারে। দিনের শেষে সঞ্চয়ের মাত্রা সঠিক থাকবে। যে কোনও নতুন চুক্তি যে লাভজনক হবে তা নয়।

এই বছর– বছরের মধ্য ভাগে বেশ কয়েকটা ভাল কাজের সুযোগ পাবেন, নিজে দেখে বুঝে তবেই এগোন। এই বছর বন্ধুর যোগ ভাল দেখা যাচ্ছে। শরীরের দিকে একটু বেশি নজরের প্রয়োজন। পরিবারের দিক থেকে অভিযোগ শুনতে হবে না। গাড়ি চাপায় সতর্কতা বজায় রাখতে হবে। ভ্রমণের পরিকল্পনায় সন্তানেরা আনন্দ পাবে। মায়ের শরীরের দিকে একটু চিন্তা থাকবে। শত্রুরা জয় করতে সক্ষম হবেন না। অফিসের কাজে গাফিলতি করতে যাবেন না। খাবারের দিকে একটু সংযত থাকলে ভাল হবে।

চরিত্র– এঁরা নিজের আবেগকে গুটিয়ে রাখতে বেশ ভালই পারেন। কাউকে মনের কোনও গোপন বিষয় বলতে পছন্দ করেন না। ভালবাসার মানুষদের জন্য সব কিছু করতে রাজি থাকেন। ছোট বয়সেই নিজের চেষ্টায় বেশ ভালই টাকাপয়সার মালিক হয়। খাদ্যরসিক হন। ব্যবসায় বেশি আগ্রহী হন।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৩/৫

নিজের কারও সম্পত্তি পেয়ে থাকে।

পরিবার

২/৫

পরিবারে কখনও মিল হয়, আবার কখনও ঝগড়া থাকে।

সম্পর্ক

২/৫

প্রেমের মানুষের প্রতি খুব যত্নশীল হয়।

পেশা

৩/৫

যে কাজই করেন মন দিয়ে করেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: