আজকের দিন- আজ আপনার দিন শুভাশুভ মিশিয়ে চলবে। নিজের কর্মদক্ষতায় কর্মস্থানে সকলের মন জয় করতে পারবেন। আজ আপনার যে কোনও কাজ নিজেরই ভাল লাগবে না। কোনও মিথ্যাবাদী মানুষের কথায় আজ আপনি অবিশ্বাসী হয়ে যাবেন। আপনার শত্রুরা আপনাকে হেনস্থা করতে পারে।
এই বছর- এই বছর আয় হবে খুব ভাল, কিন্তু সেই তুলনায় সঞ্চয় হবে না। মানসিক উদ্বেগ থাকবে বছরের প্রথম দিকে, তবে তা বছরের মধ্য ভাগে এবং শেষ ভাগে থাকবে না। সন্তানদের জন্য পারিবারিক আনন্দ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে প্রশংসা এবং সম্মান দুই-ই প্রাপ্তি হতে পারে। দাম্পত্য সম্পর্কে মাধুর্য থাকবে। বন্ধু আপনার কাছ থেকে সহায়তা চাইতে পারে। নৃত্যশিল্পীদের জন্য এই বছরটা খুবই শুভ প্রমাণিত হতে পারে। বছরের মধ্য ভাগে দূরে কোথাও ভ্রমণ হতে পারে।
চরিত্র– এঁরা খুবই নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করেন। পরিষ্কার-পরিছন্ন থাকাটা এঁদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এঁরা ভবিষ্যতে নামীদামি কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। লেখাপড়ায় উচ্চবিদ্যার যোগ দেখা যাচ্ছে। সব সম্পর্ককেই এঁরা খুব সম্মান করতে পারে। বন্ধুর উপরে এঁদের খুব বিশ্বাস থাকে।