সকালের দিকে কাজের পরিবেশ অনুকূল থাকবে। সম্পদ বৃদ্ধির আগ্রহ থাকবে।
সহকর্মীরা সাহায্য করবেন। শেয়ারে অতিরিক্ত লোভ থেকে বিরত থাকুন। বেকারদের কাজের প্রচেষ্টার উন্নতি হবে। নতুন ব্যবসায় পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। পৈতৃক ব্যবসা ভাল হবে। অফিসে কর্মকর্তারা সহযোগিতা করবেন। তর্ক এড়িয়ে চলুন। সংসারের জন্য স্বার্থপরতা এবং সঙ্কীর্ণতা ত্যাগ করুন।