০৬ এপ্রিল ২০২৬

আজ জন্মদিন হলে ( ০৬ এপ্রিল ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৬:০১
Share:

আজকের দিন– দূরের ভ্রমণে বাধা আসতে পারে। তবে ব্যবসার অবস্থা ভাল যাবে ও সঞ্চয় বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়বে। সকাল থেকে বিবাদ হতে পারে। অপরের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ আসতে পারে। বাড়তি সমস্যা থেকে সাবধান থাকুন। সত্য রক্ষা করতে গিয়ে অপমান জুটতে পারে।

এই বছর- আর্থিক অবস্থা মধ্যম প্রকৃতির হতে পারে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। কোনও জিনিস হারিয়ে যেতে পারে। বন্ধুমহলে সুনাম বাড়তে পারে। বিয়ের ব্যাপারে আলোচনা করতে পারেন। আত্মীয়ের সঙ্গে বিবাদের আশঙ্কা। অতিরিক্ত রাগ বিপদ ডাকতে পারে। চাকরির স্থানে বাধা মানসিক চাপ বাড়াতে পারে। মহৎ ব্যক্তির দ্বারা উন্নতি হতে পারে।

চরিত্র– এঁরা দৃঢ়প্রতিজ্ঞ ও ধৈর্যশীল হয়ে থাকেন। স্মৃতিশক্তি প্রখর, সহজে কিছু ভোলেন না। খুব বন্ধুবৎসল ও স্নেহশীল মানুষ। ধর্মজীবনে প্রবল উৎসাহ থাকে। সব সময় ঈশ্বর ভক্তিপরায়ণ, আনন্দময় ও আত্মবিশ্বাসী। প্রায়ই উত্তরাধিকার সূত্রে আত্মীয়স্বজনের অর্থ বা সম্পত্তি পেয়ে থাকেন।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

১/৫

অর্থ নিয়ে খুব চিন্তা বাড়তে পারে।

পরিবার

৪/৫

পরিবারে সকলের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।

সম্পর্ক

৩/৫

খুব বুঝে কথা বলুন বিবাদের আশঙ্কা।

পেশা

২/৫

জীবিকার স্থান মধ্যম প্রকার থাকবে।

Advertisement
Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: