০৬ ফেব্রুয়ারি ২০২৬

আজ জন্মদিন হলে ( ০৬ ফেব্রুয়ারি ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৫
Share:

আজকের দিন- বিজ্ঞানীদের নতুন কিছু আবিষ্কার থেকে সুনাম বাড়তে পারে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য কাজের চাপ বাড়তে পারে। কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। সাংবাদিকদের জন্য দিনটি শুভ। উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি খুব অনুকূল। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। 

এই বছর- বিদেশে যাঁরা পড়াশোনা করেন, তাঁরা ভাল ফল পাবেন না। এই বছর অযথা কারও সঙ্গে অশান্তি করবেন না, পুলিশ পর্যন্ত যেতে পারে। নার্ভের সমস্যা খারাপ দিকে যেতে পারে। রোগের জন্য প্রচুর কষ্ট পেতে হবে। এ বছর অযথা অর্থ নষ্ট হতে পারে। সন্তানের ভুল কাজের জন্য বাড়িতে অশান্তি। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে। ব্যবসায় সুখবর। 

চরিত্র– এঁরা স্পষ্টবক্তা ও নির্ভীক প্রকৃতির হয়ে থাকেন। নানা রকম বীরত্বের কাজ, সাহসিকতার কাজ করতে ভালবাসেন। গুরুজন ও শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রতি ভক্তিশীল। কাজ বা কথার সমালোচনা সহ্য করতে পারেন না। পরিশ্রমী, তবে কায়িক শ্রমের চেয়ে মস্তিষ্কের শ্রমেই বেশি সফল। এঁরা তোষামোদ খুব বেশি পছন্দ করেন না। সকলের সঙ্গে সমান ভাবে মেশেন না। আবেগ প্রকাশ বা নিজেকে বড় করে দেখানোর চেষ্টা এঁদের খুব বেশি। এঁরা সব সময় চান সব বিষয়ে বড় হতে ও নেতৃত্ব দিতে। 

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

২/৫

অর্থ নিয়ে খুব চিন্তা বাড়তে পারে।

পরিবার

৪/৫

পরিবারে সকলের সঙ্গে আনন্দে থাকবেন।

সম্পর্ক

৩/৫

খুব বুঝে কথা বলুন, বিবাদের আশঙ্কা।

পেশা

১/৫

জীবিকার জন্য প্রচুর কষ্টভোগ হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: