শরীরে জড়তা বাড়তে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে। কাজের ব্যাপারে উৎকণ্ঠা বাড়তে পারে। ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে।
রাজনীতির লোকেদের জন্য ভাল খবর আসার সম্ভাবনা রয়েছে। দন্ত্যরোগের সম্ভাবনা। লোকের কাছে দয়ার পাত্র হতে হবে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে। দাম্পত্যজীবনে চাপ আসতে পারে। বাবার সঙ্গে তর্ক হতে পারে। মামলায় জড়িয়ে পড়তে পারেন, তবে বুদ্ধিবলে জয় হবে।