আজকের দিন– রাগ এড়িয়ে চলতে হবে। ব্যবসায় অসুবিধা আসলেও আসতে পারে। স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পেতে পারে। চিত্রশিল্পীদের উন্নতির যোগ। তবে জীবনযাত্রায় কিছু পরিবর্তন লক্ষ করা যাবে। মধুর কথাবার্তায় সকলের মন জয় করতে পারবেন। ভ্রমণে বেশ আনন্দ পাবেন।
এই বছর– কোনও শুভ খবর অপেক্ষা করছে, ঠান্ডা মাথায় নিজের বুদ্ধি দিয়ে সব কাজ উদ্ধার করে নিন। বাবার কাছ থেকে সাহায্য পাবেন। পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। কর্মে কোনও ভাবেই ফাঁকি দেওয়া যাবে না, বরং কাজে বেশি মনোযোগ দিলে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। সন্তানদের জন্য কিছু করতে হতে পারে। ব্যবসায় তুলনামূলক লাভ দেখতে পাওয়া যাবে। শরীর নিয়ে ছোটখাটো চিন্তা থাকবে।
চরিত্র– এঁরা খুবই নির্ভীক প্রকৃতির হন, যে কোনও কাজে অত্যন্ত সাহস দেখাতে পারেন। একটু অলস প্রকৃতির হন। স্পষ্ট কথা সকলের সামনে বলতে বেশি পছন্দ করে। জীবনে একটু কষ্ট করেই উপার্জন করতে হয়। আর্থিক দিক যে খুব খারাপ হয় তা নয়। এঁরা যাঁকে ভালবাসেন তাঁর জন্য জীবন দিয়ে দিতেও পিছপা হয় না। পড়াশোনায় যথেষ্ট ভাল হন। ধার্মিক ভাবও থাকে।