০৭ এপ্রিল ২০২৬

আজ জন্মদিন হলে ( ০৭ এপ্রিল ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৮:৫৫
Share:

আজকের দিন– যে কোনও পরিবেশেই মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। দামি জিনিস কেনার উপর খুব বেশি ঝোঁক দেখা যাবে। বন্ধুরা খরচ করানোর জন্য ব্যস্ত থাকবে। শান্ত কোনও পরিবেশে মন ভাল থাকবে। বাড়িতে পুজোর কোনও কথা শুরু হতে পারে। পারিবারিক কোনও বিবাদে মাথা ঠান্ডা রেখে কথা বলুন।

এই বছর– এই বছর বড় কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরে কাজে যাওয়ার প্রস্তাব আসতে পারে। নিজের অনুভূতির কথা প্রেমের সঙ্গীকে জানাতে গিয়ে, কোনও সমস্যা সৃষ্টি হতে পারে। কারও সঙ্গে খুব বেশি আবেগি হয়ে মেলামেশা করতে যাবেন না। বাড়িতে বিবাহযোগ্য কেউ থাকলে তাঁর বিয়ের কথা উঠতে পারে। স্বামী-স্ত্রীর ভেতরে মাঝেমধ্যে ছোটখাটো অশান্তি হলেও, বড় কোনও সমস্যা হবে না। অফিসের পরিবেশ ঠিকঠাক থাকলেও, বছরের মধ্য ভাগে হঠাৎ পরিস্থিতি প্রতিকূল হতে পারে। বছরের শেষে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।

চরিত্র– এঁরা অন্যের কথায় একটু বেশি আবেগি হয়ে পড়েন। কেউ কোনও প্রস্তাব দিলে না বলতে পারেন না। জীবনে বড় হওয়ার লক্ষ্যে স্থির থাকেন। পড়াশোনা করতে বেশ পছন্দ করেন। একটু চেষ্টা করলে সরকারি বা বেসরকারি চাকরি পেতে পারেন। এঁরা নম্র, ভদ্র এবং বিনয়ী হন। ব্যবসায় খুব বেশি উন্নতি করতে পারেন না।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

২/৫

খরচের হাত বেশি থাকলে, সঞ্চয় হবে না।

পরিবার

৩/৫

পারিবারিক সুখ খুব ভাল থাকে।

সম্পর্ক

৩/৫

যে কোনও সম্পর্কে খুবই বেশি বিশ্বাসী হন।

পেশা

৩/৫

ছোট বয়সেই চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: