০৮ এপ্রিল ২০২৬

আজ জন্মদিন হলে ( ০৮ এপ্রিল ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৭:২২
Share:

আজকের দিন– ভবিষ্যতের জন্য খুব বেশি চিন্তা হবে, যার ফলে সঞ্চয়ের দিকে বিশেষ মনযোগ দিতে ইচ্ছা করবে। বাড়ির সদস্যরা মিলে কাছে কোথাও বেড়াতে যাওয়ার আলোচনা হবে। বেশি চিন্তা শারীরিক ক্ষতির কারণ হতে পারে। বৈবাহিক জীবন খুব সুখে-শান্তিতে কাটবে। শরীরচর্চার জন্য দিনটা বেশ উপযুক্ত।

এই বছর- দাম্পত্যজীবনে সুখের সময়। ব্যবসায় নতুন কিছু ঘটতে পারে। প্রেমে বিরহ আসতে পারে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। আগুন থেকে সাবধান থাকুন, শরীর নিয়ে দুর্ভোগ দেখা যাচ্ছে। বাড়তি কাজের মূল্য পাবেন না। কর্মস্থানে কিছু পরিবর্তন হতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি। বাড়িতে চুরি থেকে সাবধান থাকুন। প্রিয়জনের প্রতি ক্ষোভ বাড়তে পারে। বছরের মধ্য ভাগে আর্থিক চাপ বাড়তে পারে।

চরিত্র– এঁরা একটু আত্মমগ্ন প্রকৃতির হন। খুব সুখী হন। লেখাপড়ার দিকে এঁরা বেশ ভাল হন। জীবনের লক্ষ্যে যত ক্ষণ না পৌঁছোতে পারেন, তত ক্ষণ শান্তি পান না। শরীর মাঝেমধ্যে খারাপ হয়। নতুন নতুন জিনিসের প্রতি খুব বেশি আগ্রহ থাকে।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

এঁরা অনেক সম্পত্তির মালিক হন।

পরিবার

১/৫

পারিবারিক দিকে সম্পর্ক এঁদের খুব ভাল হয় না।

সম্পর্ক

২/৫

নিজেকে নিয়ে বেশি চিন্তা করেন।

পেশা

২/৫

জীবিকার দিকে এঁরা বেশ সতর্ক থাকেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: