০৯ ফেব্রুয়ারি ২০২৬

আজ জন্মদিন হলে ( ০৯ ফেব্রুয়ারি ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৭
Share:

আজকের দিন- কাজে অন‌্যমনস্ক ভাব থাকবে, তাই ব্যবসায় ক্ষতি হতে পারে। অফিসে ‌অধিক পরিশ্রম করতে হবে। ব্যবসা পরিবর্তনের সুযোগ আসবে। পারিবারিক ব্যবসা নিয়ে ভাই-বোনদের সঙ্গে মতবিরোধ হতে পারে। আলোচনার মাধ‌্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। প্রেমের সম্পর্ক ছেদ হতে পারে। শেয়ার ব‌্যবসায় উন্নতির যোগ। অপরের কথায় প্রভাবিত হয়ে বন্ধুদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বেন না।

এই বছর– এই বছর মানসিক এবং শারীরিক দিকে বেশ ভালই চাপ থাকবে, এই চাপ দ্রুত কমানোর চেষ্টা করুন। সামাজিক অনুষ্ঠানে যোগদান করার সুযোগ আসলে অবশ্যই করুন। যে কোনও কাজ এই বছর খুব বিবেচনা করে করতে হবে। বড়দের সম্মান করতে হবে। আয় একটু কম হবে, তবে সঞ্চয় এরই মধ্যে থেকে করতে হবে। মায়ের শরীর নিয়ে যে চিন্তা ছিল তা মিটে যাবে। প্রতিবেশীদের উপকার নিতে হতে পারে। বিদ্যার্থীদের জন্য বছরটা বেশ শুভ পরিলক্ষিত হচ্ছে।

চরিত্র– এঁরা নিজের কাজ অন্যকে দিয়ে করাতে বেশ ভালবাসেন। স্বভাব-চরিত্র খুবই ভাল হয়। স্পষ্ট কথা বলতে এঁদের মুখে বাধে না। চাকরির জন্য কম বয়স থেকেই উদ্যোগ নেন। দায়িত্ব নিলে সেটা পালন করেন। সকলকে নিয়ে একসঙ্গে থাকতে পছন্দ করেন। অন্যের অসুবিধা বুঝে চলতে পারেন।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

অর্থভাগ্য খুব ভাল, ধার শোধ করতে পারবেন।

পরিবার

৩/৫

পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না।

সম্পর্ক

১/৫

সম্পর্কে একটু তিক্ততা আসতে পারে।

পেশা

৩/৫

পেশাগত ক্ষেত্রে মিশ্রফল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: