১০ এপ্রিল ২০২৬

আজ জন্মদিন হলে ( ১০ এপ্রিল ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৭:২৪
Share:

আজকের দিন- বাড়িতে নতুন কিছু কেনার আলোচনা হতে পারে। নাসিকায় পীড়া হতে পারে। কর্মচারীর ভুলের জন্য ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। কোনও বিশেষ বন্ধুর কাছ থেকে উপকৃত হতে পারেন। মামলা-মোকদ্দমার হাত থেকে রেহাই পেতে পারেন। ধৈর্যের জন্য বাহবা পেতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি খুব শুভ।

এই বছর- শেয়ারে প্রাপ্তি হতে পারে। পরিবারের সঙ্গে বুঝে কথা বলতে হবে। ব্যবসায় খুব বেশি লাভের আশা করা ঠিক হবে না। সংসারে অশান্তি থেকে মুক্তি। বন্ধুর পরিমাণ অনেক বাড়তে পারে। সাফল্যে অনেক শত্রু বৃদ্ধি। কর্মে শুভ ফল পাবেন। পড়াশোনাতে মন বসবে না।

চরিত্র- এঁরা খুবই ব্যয়বহুল স্বভাবের হন। কখনও কুটিল, কখনও সরল। প্রয়োজনের চেয়ে বেশি ভাবুকতা এঁদের এক বৈশিষ্ট্য। এঁরা কাজপাগল। কিন্তু কোন কাজ করবেন বা কোন কাজ করবেন না তা বুঝতে পারেন না। প্রায়ই পেটের রোগ বা বদহজমে ভোগেন, তোষামোদপ্রিয়। সরকারি চাকরির দিকে ঝোঁক বেশি থাকে।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

অর্থভাগ্য খুব ভাল, ধার শোধ করতে পারবেন।

পরিবার

৩/৫

পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না।

সম্পর্ক

১/৫

সম্পর্কে একটু তিক্ততা আসতে পারে।

পেশা

৩/৫

পেশাগত ক্ষেত্রে মিশ্রফল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: