১২ মে ২০২৬

আজ জন্মদিন হলে ( ১২ মে ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০৯:৪২
Share:

আজকের দিন– আপনার ভবিষ্যতের জন্য খুব বেশি চিন্তা হবে, যার ফলে সঞ্চয়ের দিকে বিশেষ মনযোগ দিতে ইচ্ছা করবে। বাড়ির সদস্যরা মিলে কাছে কোথাও বেড়াতে যাওয়ার আলোচনা হবে। বেশি চিন্তা আপনার শারীরিক ক্ষতির কারণ হতে পারে।  আপনার বৈবাহিক জীবন খুব সুখে শান্তিতে কাটবে। শরীর চর্চার জন্য দিনটা বেশ উপযুক্ত।

এই বছর- দাম্পত্যজীবনে সুখের সময়। ব্যবসায় নতুন কিছু ঘটতে পারে। প্রেমে বিরহ আসতে পারে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। আগুন থেকে সাবধান থাকুন, শরীর নিয়ে দুর্ভোগ দেখা যাচ্ছে। বাড়তি কাজের মুল্য পাবেন না। কর্মস্থানে কিছু পরিবর্তন হতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি। বাড়িতে চুরি থেকে সাবধান থাকুন। প্রিয়জনের প্রতি ক্ষোভ বাড়তে পারে। বছরের মধ্যভাগে আর্থিক চাপ বাড়তে পারে।

চরিত্র– এঁরা একটু নিজের বিষয়ে চিন্তা করতে বেশি পছন্দ করে। খুব সুখি হন। লেখাপড়ার দিকে এরা বেশ ভাল হয়। জীবনের লক্ষ্যে যতক্ষণ না পৌঁছতে পারে, ততক্ষণ শান্তি পান না। শরীর মাঝে মধ্যে খারাপ হয়। নতুন নতুন জিনিসের প্রতি খুব বেশি আগ্রহ থাকে।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

এঁরা ভালই সম্পত্তির মালিক হন।

পরিবার

১/৫

পারিবারিক দিকে সম্পর্ক এঁদের খুব ভাল হয় না।

সম্পর্ক

২/৫

নিজেকে নিয়ে বেশি চিন্তা করে।

পেশা

১/৫

জীবিকার দিকে এরা বেশ সতর্ক থাকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: