সম্পদ কেনাবেচার জন্য খুব ভাল দিন। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আসতে পারে, সঠিক ডাক্তারি পরামর্শ গ্রহণ করুন।
প্রেমের সম্পর্কে বিবাদ বাড়তে পারে। দাম্পত্যজীবনে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বিশৃঙ্খলার কারণ হতে পারে। দুপুরের পরে কথাবার্তা নিয়ন্ত্রণে রাখা দরকার। অবিবাহিতেরা বিবাহের প্রস্তাব পেতে পারেন। প্রেমিকের কাছ থেকে কিছু উপহার পেতে পারেন।