২৭ জুন ২০২৬

আজ জন্মদিন হলে ( ২৭ জুন ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৮:৫২
Share:

আজকের দিন- সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে। কারও জিনিসের দায়িত্ব নিলে অশান্তি হতে পারে। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়। যানবাহন চড়ার সময় সতর্ক থাকুন। উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ, ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

এই বছর– ব্যবসার ক্ষেত্র ভাল যেতে পারে। ব্যবসায় চাহিদা বাড়বে। পাওনা টাকা আদায় না হওয়ার যোগ দেখা যাচ্ছে। পুরনো মামলা নিয়ে নতুন করে অশান্তি হতে পারে। দাম্পত্যকলহ বৃদ্ধি পেতে পারে। নতুন কাজে হাত না দেওয়াই ভাল হবে। সারা বছর অর্থাভাবে কাটতে পারে। কর্মস্থানে বাধা আসবে। দূরে থাকা কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। সন্তানস্থান শুভ।

চরিত্র- জাতকের স্বভাব-চরিত্র সহজে বোঝা যায় না। ব্যবসা-বাণিজ্যে উন্নতি করেন। স্বাধীন ভাবে ব্যবসা করার চেয়ে যৌথ ব্যবসায় উন্নতি বেশি হয়। সকলের জন্য চিন্তা করেন, তবে নিজের স্বার্থ ভাল বোঝেন। মানসিক দ্বন্দ্বের জন্য প্রায়শই উন্নতি ব্যাহত হয়।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

১/৫

অর্থ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

পরিবার

৪/৫

পরিবারে সকলের সঙ্গে আনন্দে কাটবে।

সম্পর্ক

৩/৫

বুঝে কথা বলুন, বিবাদের আশঙ্কা রয়েছে।

পেশা

১/৫

জীবিকার ক্ষেত্রে কপালে প্রচুর কষ্টভোগ রয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: