১২ অক্টোবর ২০২২

আজ জন্মদিন হলে ( ১২ অক্টোবর ২০২২ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের রাশিফলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ২৩:০৭
Share:

আজকের দিন- সচেতন থাকা সত্ত্বেও অর্থক্ষতির আশঙ্কা আছে। সন্তানদের সঙ্গে মেলামেশা বাড়ালে ভাল হবে। নিজের বুদ্ধিতে কাজ করুন, অপরের পরামর্শ না নেওয়াই শ্রেয় হবে। ঠান্ডা লেগে নানা রোগের সৃষ্টি হতে পারে। বন্ধুবিচ্ছেদ হতে পারে। আইনজীবিদের জন্য সময়টা তেমন ভাল নয়। আজ বাড়ির দিক থেকে কোনও ব্যাপারে সমর্থন পাবেন না এবং অশান্তিও হতে পারে। 

চরিত্র- জাতক রোমাঞ্চকর কাজ করতে বেশি ভালবাসেন, সাহসিকতার কাজ করতে পারলে আনন্দিত হন। গুরুজন ও শ্রদ্ধেয় ব্যতক্তিদের প্রতি ভক্তিযুক্ত। সর্বদা কাজ বা পরিশ্রম করতে ভালবাসেন। তবে কায়িক শ্রমের চেয়ে মস্তিস্কের শ্রমেই এঁরা বেশি সফল। এঁরা খুব তোষামোদপ্রিয় ও বন্ধুবৎসল। তবে সকলের সঙ্গে সমান ভাবে মেশেন না। আবেগ প্রকাশ খুব বেশি করে থাকেন। এঁরা সব সময় চান সমাজের জন্য কিছু কাজ করতে।

এই বছর- বাড়ির কাজে প্রচুর অর্থব্যয়। শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। শত্রুর জন্য ভয় বাড়তে পারে। অন্যের প্রতি বিরোধী ভাব থাকতে পারে। সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি। পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা। ধর্মীয় কাজে কিছু দান করতে হতে পারে। ব্যবসায় কর্মচারী নিয়ে বিবাদ হতে পারে। প্রেমে ব্যাকুলতা বাড়তে পারে।  

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

অর্থভাগ্য উত্তম প্রকার, আনন্দ পাবেন সারা দিন।

পরিবার

৪/৫

পরিবারে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

সম্পর্ক

৩/৫

সম্পর্ক নিয়ে চাপ বাড়তে পারে।

পেশা

১/৫

পেশাগত ক্ষেত্রে খুব সাবধানে চলা দরকার।

Advertisement
Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: