১৬ মে ২০২৩

আজ জন্মদিন হলে ( ১৬ মে ২০২৩ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ১৮:৫৬
Share:

এই বছর - পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা। ধর্মীয় কাজে দান করতে ইচ্ছা করবে। ব্যবসায় কর্মচারী নিয়ে বিবাদ। প্রেমে ব্যাকুলতা বাড়তে পারে। বাড়িতে অতিথির ব্যাপারে চাপ বাড়বে। ভূমিক্রয়ের জন্য সমস্যা বাড়তে পারে। তীর্থভ্রমণের জন্য বাড়িতে আলোচনা। ব্যবসায় লাভ বাড়তে পারে। গুরুজনের চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে। শরীর নিয়ে দুর্ভোগ। বাড়তি কাজের মূল্য পাবেন না। কর্মস্থানের পরিবর্তন হতে পারে। 

আজকের দিন - নিকট কারও কাছ থেকে অপমানজনক ব্যবহার পেতে পারেন। প্রতিযোগিতার ফল ভাল হতে পারে। জলপথে ভ্রমণ ত্যাগ করুন। দাম্পত্য জীবন ভাল থাকার সম্ভাবনা। ব্যবসার যোগ খুব ভাল দেখা যাচ্ছে। বন্ধুদের সঙ্গে খুব ভাবনাচিন্তা করে মেলামেশা করবেন, বিপদে ফেলতে পারে। গবেষকদের জন্য খুব ভাল সময়। প্রতিকূল অবস্থা মানিয়ে চলুন। সামাজিক কাজের জন্য মানুষের প্রীতিলাভ করতে পারবেন। চিকিৎসকদের জন্য প্রতিকূল সময়। লটারিতে অর্থলাভ করতে পারেন। হঠাৎ কোনও কারণে মন উদাসীন হয়ে পড়বে। 

চরিত্র - জাতকের স্বাস্থ্য ভাল। এঁরা একটু নির্জনতাপ্রিয়। এঁদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। জাতক শান্তিপ্রিয়, তবে ভীরু নন। চাকরি অপেক্ষা ব্যবসাই জাতকের পক্ষে বিশেষ ফলপ্রদ। জাতক সৎকর্ম পরায়ণ। এঁদের ধর্মভাব বেশি থাকলেও তা চাপা থাকে। খেতে ও খাওয়াতে খুব ভালবাসেন। বিচার-বিশ্লেষণ শক্তি প্রবল। তুলা ও মিথুন রাশির জাতকের সঙ্গে বিবাহ বা বন্ধুত্ব সুখের হয়।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

অর্থভাগ্য উত্তম প্রকার, আনন্দে কাটবে সারা দিন।

পরিবার

৪/৫

পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে।

সম্পর্ক

৩/৫

সম্পর্ক নিয়ে চাপ বাড়তে পারে।

পেশা

১/৫

পেশাগত ক্ষেত্রে খুব সাবধানে চলুন।

Advertisement
Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: