১৬ সেপ্টেম্বর ২০২২

আজ জন্মদিন হলে ( ১৬ সেপ্টেম্বর ২০২২ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের রাশিফলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৩:০৪
Share:

আজকের দিন- গুরুত্বপূর্ণ কাজ থাকলে সকালের মধ্যে মিটিয়ে ফেলুন। বাড়িতে নতুন কিছু কেনার বিষয়ে আলোচনা হতে পারে। নাসিকায় পীড়া হতে পারে। কর্মচারীর ভুলের জন্য ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। কোনও বিশেষ বন্ধুর কাছ থেকে উপকৃত হতে পারেন। মামলা-মোকদ্দমার হাত থেকে রেহাই পেতে পারেন। ধৈর্যের কারণে প্রশংসিত হতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি খুব শুভ। অন্যের উপকার করতে গিয়ে নিজের সময় নষ্ট। 

চরিত্র- জাতকের খরচের হাত খুব বেশি। এঁরা কখনও কুটিল, কখনও সরল। প্রয়োজনের চেয়ে বেশি ভাবুকতা এঁদের বৈশিষ্ট্য। এঁরা কাজ-পাগল। কিন্তু কোন কাজ করবেন আর কোন কাজ করবেন না, তা বুঝতে পারেন না। চিকিৎসা, হিসাব, শিল্পসাহিত্য, রেস, জুয়া ফাটকা ইত্যাদিতে তীব্র ঝোঁক থাকে এবং কিছু সাফল্যও অর্জন করেন। প্রায়ই পেটের রোগ বা বদহজমে ভোগেন।

এই বছর- ফাটকা প্রাপ্তি হতে পারে। রাজনীতির লোকেদের একটু সাবধানে থাকা দরকার। পুরনো কাজ ভাল না লাগায় কর্ম পরিবর্তন। ব্যবসায় ভাল লাভের আশা করা যায়। সংসারে অশান্তি বাড়তে পারে। বন্ধুদের পরিমাণ অনেক বাড়তে পারে। আপনার সাফল্যে শত্রু বৃদ্ধি পাবে। কর্মে শুভ ফল পাবেন। ব্যবসায় বাড়তি ধনলাভ হতে পারে। 

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

২/৫

অর্থভাগ্য আজ মধ্যম প্রকার, বুঝে চলুন।

পরিবার

৩/৫

পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না।

সম্পর্ক

৩/৫

সম্পর্ক নিয়ে একটু অশান্তি থাকতে পারে।

পেশা

১/৫

পেশাগত স্থানে আজ একটু অপমানিত হতে পারেন।

Advertisement
Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: