২০ অক্টোবর ২০২২

আজ জন্মদিন হলে ( ২০ অক্টোবর ২০২২ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের রাশিফলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ১৩:০৭
Share:

আজকের দিন- উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সুযোগ। সন্তানকে ঘিরে সংসারে অশান্তি হতে পারে। রাস্তায় খুব সাবধানে চলাফেরা করুন। উপার্জনের নতুন দিক খুলতে পারে। গুরুজনদের থেকে কিছু পরামর্শ নিতে হতে পারে। অপ্রত্যাশিত কিছু লাভ হতে পারে। ভুল সিদ্ধান্তে সংসারে অশান্তির যোগ রয়েছে। হাতে-পায়ে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। 

চরিত্র- জাতক কায়িক শ্রমের চেয়ে মস্তিষ্কের শ্রমেই বেশি সফল হন জীবনে। এঁরা খুব তোষামোদপ্রিয় ও বন্ধুবৎসল। তবে সকলের সঙ্গে সমান ভাবে মেশেন না। আবেগ প্রকাশ বা নিজেকে বড় করে দেখবার চেষ্টা এঁদের খুব বেশি থাকে। এঁরা সব সময় চান সব বিষয়ে বড় হতে ও নেতৃত্ব করতে। নিজের ক্ষমতায় না হলে পিছনের পথ দিয়ে এগোতেও কুণ্ঠিত হয় না। এঁদের উদ্ভাবনী শক্তি প্রবল। সহজে কথার খেলাপ করে না। নিজের ক্ষতি করেও কথা রাখতে চেষ্টা করেন। মন চঞ্চল ও মাঝেমাঝে উগ্র প্রকৃতির হয়ে ওঠে।   

এই বছর- কারও দ্বারা প্রতারিত হতে পারেন। ব্যবসায় ক্ষতি হতে পারে। স্ত্রীর কারণে খরচ বৃদ্ধি পেতে পারে। বছরের মধ্যভাগে লাভের আশায় নতুন কর্মের উদ্যোগ। দাম্পত্য জীবনে অপর কাউকে নিয়ে অশান্তি হতে পারে। ফাটকা প্রাপ্তি হতে পারে। পরিবেশ ও পরিস্থিতি বুঝে কথা বলা দরকার। পুরনো কাজ ভাল না লাগার জন্য কর্ম পরিবর্তন হতে পারে। ব্যবসায় ভাল লাভের আশা করা যায়। এই বছর ভ্রমণে যাওয়া হবে, কিন্তু খরচ প্রচণ্ড বাড়বে। সংসারে বিবাদ মিটে যেতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

আর্থিক স্থান খুব ভাল, দিনটি কাজে লাগান।

পরিবার

৩/৫

অপরের নাক গলানোর জন্য পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না।

সম্পর্ক

৩/৫

সম্পর্ক নিয়ে একটু চাপ বাড়তে পারে, বুদ্ধি করে চলুন ।

পেশা

১/৫

জীবিকার ক্ষেত্রে একটু বিশেষ নজর দিতে হতে পারে।

Advertisement
Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: