২১ সেপ্টেম্বর ২০২২

আজ জন্মদিন হলে ( ২১ সেপ্টেম্বর ২০২২ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের রাশিফলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ১২:১১
Share:

আজকের দিন- বন্ধুদের কাছ থেকে একটু সামলে থাকুন, ক্ষতির সম্ভাবনা। প্রতিবেশীরা পারিবারিক শান্তিভঙ্গ করতে চাইবেন। প্রেমে বাধা সৃষ্টি হতে পারে। সোনা-রুপো জাতীয় দ্রবের হঠাৎ প্রাপ্তিযোগ। অনিচ্ছা সত্ত্বেও দায়িত্বপূর্ণ কাজ মেটান। পারিবারিক অশান্তির ফলে মনঃকষ্ট। সংসারে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা-মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা।  

চরিত্র- জাতকের বন্ধুদের বেশির ভাগই খল, দুষ্ট ও ধড়িবাজ প্রকৃতির হয়ে থাকে। প্রেমের ক্ষেত্রে অসফল, কিন্তু বৈবাহিক জীবন সুখের হয়। ভাগ্যে অনেক বাধা আসে, সে সব সহজে দূর হয় না। চিকিৎসা, শিল্প, সাহিত্য, প্রেসবিভাগে কাজ ইত্যাদিতে এঁরা সফল হন। এঁদের জীবনে একটাই আদর্শ, তা হল প্রচুর অর্থ উপার্জন করা আর সেই অর্থে আনন্দে জীবন কাটানো। ২৭ থেকে ৫৭ বছর বয়সে গুরুত্ত্বপূর্ণ কিছু ঘটতে পারে। বৃষ, কন্যা, কর্কট, বৃশ্চিক রাশির জাতকের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ শুভ হয়।  

এই বছর- পুরনো কাজ ভাল না লাগার জন্য কর্ম পরিবর্তন। ব্যবসায় ভাল লাভের আশা করা যায়। সংসারে অশান্তি বাড়তে পারে। ভ্রমণে যাওয়া হবে, কিন্তু খরচ প্রচণ্ড বাড়বে। বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ। আপনার সাফল্যে অপরের হিংসা। কর্মে শুভফল পাবেন। পড়াশোনায় মন বসবে না। কর্মস্থানে পাওনা আদায় হতে পারে। জ্ঞাতিশত্রুর জন্য সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। চিত্তচাঞ্চল্যের জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। প্রিয় বন্ধুর জন্য নতুন প্রেমের সন্ধান করতে হতে পারে। ভাল কাজে গিয়ে আশাভঙ্গ হতে পারে। কর্মে শ্রমের মুল্য পাবেন না।  

 

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

১/৫

অর্থ নিয়ে চিন্তিত থাকতে হবে।

পরিবার

২/৫

পরিবারের কারও দোষত্রুটি বেশি ধরবেন না।

সম্পর্ক

৩/৫

সম্পর্ক নিয়ে দোটানায় দিন কাটাতে হবে।

পেশা

৪/৫

জীবিকার ক্ষেত্রে প্রভূত আনন্দ থাকবে।

Advertisement
Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: