২৬ অক্টোবর ২০২২

আজ জন্মদিন হলে ( ২৬ অক্টোবর ২০২২ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের রাশিফলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২২ ১৯:১৯
Share:

আজকের দিন- সংসারে সুখশান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। সারা দিন হিসেবি ভাবে থাকলেও অতিরিক্ত অর্থ খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কর্ম করুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। দুপুরের পরে ঋণ গ্রহণ করতে হতে পারে। 

চরিত্র- জাতকেকর স্বাস্থ্য ভাল, রোগ-ব্যাধি বিশেষ হয় না। এঁরা একটু নির্জনতাপ্রিয়। এঁদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। জাতক শান্তিপ্রিয়, তবে ভীরু নন। চাকরি অপেক্ষা ব্যবসাই জাতকের পক্ষে বিশেষ ফলপ্রদ। জাতক সৎকর্ম পরায়ণ, বহু ভাষায় অভিজ্ঞ। ধর্মভাব বেশি থাকলেও তা চাপা থাকে। খেতে খাওয়াতে খুব ভালবাসেন। বিচার-বিশ্লেষণ শক্তি প্রবল। তুলা, মেষ, কুম্ভ, ও মিথুন  রাশির জাতকের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হয়।

এই বছর- বছরের প্রথম দিকে শরীরের কষ্ট বাড়তে পারে, তার জন্য খরচ বৃদ্ধি। বাড়ির সকলে মিলে দূরে ভ্রমণ। আগুন থেকে সাবধান থাকা দরকার। ব্যবসায় ভাল সময় আসতে চলেছে। ছোটখাটো বিপদ থেকে সাবধান থাকুন। স্ত্রীর সঙ্গে একটু বুঝে কথা বলুন, বিবাদ বাড়তে পারে। ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার আশা রাখতে পারেন। পড়াশোনায় মন বসবে। স্ত্রী দূরে থাকায় বিরহযন্ত্রনা ভোগ করতে হতে পারে। বছরের কোনও সময় আঘাতপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। শত্রুভয় থাকবে। সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না। বছরের মধ্যভাগে ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে।   

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

অর্থভাগ্য খুব ভাল থাকবে।

পরিবার

৩/৫

পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় না।

সম্পর্ক

৩/৫

সম্পর্ক নিয়ে চিন্তার বিষয় রয়েছে।

পেশা

১/৫

জীবিকার জন্য কোনও পথই আজ ঠিক হবে না।

Advertisement
Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: