২৭ এপ্রিল ২০২৬

আজ জন্মদিন হলে ( ২৭ এপ্রিল ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৪:২৭
Share:

আজকের দিন- কাজের ভাল সুযোগ আসতে পারে, অলসতা একেবারে ঝেড়ে ফেলে দিন। মনে নানা ধরনের কুচিন্তার বসবাস হবে যার কারণে মনোকষ্ট বৃদ্ধি পাবে। লটারি থেকে আয় হতে পারে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। মায়ের সঙ্গে কথা বলায় স্মৃতি ফেরত পাবেন। বাকপটুতায় অন্যের মন জয় করতে সক্ষম হবে। প্রতিবেশীরা কোনও বিষয় উৎসাহ দিতে পারে।

এই বছর- শরীর নিয়ে খুব একটা দুর্ভোগ না থাকলেও, মানসিক দিক একটু উদ্বিগ্ন থাকবেন। বাড়তি কাজের মূল্য পাবেন না। কর্মস্থানে কিছু পরিবর্তন হতে পারে, যা লাভদায়ক হবে। ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে কর্মচারীর জন্য। বাড়িতে চুরি থেকে সাবধান থাকুন। প্রিয়জনের প্রতি ক্ষোভ বাড়তে পারে। বছরের মধ্য ভাগে আর্থিক চাপ বাড়তে পারে, যা শুরু এবং শেষে থাকবে না। কাজের সাফল্য পেতে দেরি হতে পারে। ব্যবসার ব্যাপারে কোনও নতুন খবর পেতে পারেন। প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে। 

চরিত্র- জাতক আনন্দপ্রিয় হন। স্বভাব-চরিত্র সহজে বোঝা যায় না, খুবই চাপা প্রকৃতির হন। ব্যবসায় উন্নতি করেন প্রচেষ্টায়। স্বাধীন ভাবে ব্যবসা করার চেয়ে যৌথ ব্যবসায় উন্নতি বেশি। সকলের জন্য চিন্তা করেন, তবে স্বার্থ ভাল বোঝেন। মানসিক দ্বন্দ্বের জন্য প্রায়শই উন্নতি ব্যাহত হয়। বন্ধুদের বেশি বিশ্বাস করে ফেলেন।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

অর্থভাগ্য উত্তম প্রকার।

পরিবার

৪/৫

পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে।

সম্পর্ক

৩/৫

সম্পর্ক নিয়ে একটু চাপ বাড়তে পারে।

পেশা

১/৫

পেশাগত ক্ষেত্রে খুব সাবধানে চলা দরকার।

Advertisement
Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: