আজকের দিন- ব্যবসাভাগ্য খুব ভাল থাকবে। ইচ্ছা না থাকলেও ব্যয় হয়ে যেতে পারে। স্বামী/স্ত্রীর কারণে খুব ভাল কোনও আয়ের ব্যবস্থা হতে পারে। খাবারের ব্যাপারে সংযত না হতে পারলে স্বাস্থ্যের অবনতি। পারিবারিক জীবন সুখে কাটবে। সন্তানদের জন্য কোনও কারণে চিন্তা বৃদ্ধি হতে পারে। ধর্মালোচনায় মন দিতে পারলে শান্তি পাবেন। প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে।
এই বছর– ব্যবসায় কোনও সমস্যা হতে পারে। ভোগবিলাসের জন্য ব্যয়বৃদ্ধি। বাড়িতে কোনও বিষয়ে বিবাদ হতে পারে। আপনার সরলতার কারণে বন্ধুরা সুযোগ নিতে পারে। সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি। খেলাধুলায় ভাল সাফল্য মিলতে পারে। অহেতুক বিবাদের জন্য কাজের ক্ষতি হতে পারে। সংসারে বেশি খরচের জন্য বিবাদ হতে পারে। সমাজের কোনও কাজে সম্মান বাড়বে।
চরিত্র- জেদি, ঈশ্বরবিশ্বাসী ও পরোপকারী হন। অল্পে সন্তুষ্ট থাকেন। এঁরা কখনও অত্যন্ত পরিশ্রম করেন, আবার কখনও শ্রমবিমুখ। স্বাস্থ্য মোটামুটি ভাল হয়। তবে শেষ জীবনে হঠাৎ নানা রোগ দেখা দিতে পারে। ব্যবসা নিয়ে জীবনে এগোলে ফল ভাল পাবেন। সন্দেহবাতিকের জন্য দাম্পত্যজীবন খুব একটা সুখের হয় না। এঁরা খুবই সঞ্চয়ী হয়ে থাকেন।