২৭ অক্টোবর ২০২২

আজ জন্মদিন হলে ( ২৭ অক্টোবর ২০২২ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের রাশিফলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২২ ১৩:২১
Share:

আজকের দিন- সকাল থেকে মনে ক্ষোভ দেখা দিতে পারে। প্রতিবেশী মহলে জনপ্রিয়তা পাবেন। লেখকদের জন্য দিনটি খুব ভাল। নতুন বন্ধুর দেখা পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে শুভ কিছু ঘটতে পারে। রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভাল হবে না। সাধুসঙ্গে থাকতে পারবেন। নিকট কেউ শত্রুতা করতে পারে। 

চরিত্র- জাতকের শারীরের গঠন দেখার মতো হয়। এঁরা একটু নির্জনতাপ্রিয়। তবে বেশি ক্ষণ একা থাকতে পারেন না। সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। জাতক শান্তিপ্রিয়, তবে ভীরু নয়। চাকরি অপেক্ষা ব্যবসাই জাতকের ক্ষেত্রে বিশেষ ফলপ্রদ। জাতক সৎকর্মপরায়ণ, বহু ভাষায় অভিজ্ঞ। ধর্ম ভাব বেশি থাকলেও তা চাপা থাকে। খেতে ও খাওয়াতে খুব ভালবাসেন। বিচার-বিশ্লেষণ শক্তি প্রবল। তুলা, মেষ, কুম্ভ, ও মিথুন  রাশির জাতকের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হয়। 

এই বছর- ব্যবসা ভাল যেতে পারে। পুরনো মামলা নিয়ে নতুন করে অশান্তি হতে পারে। দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে। নতুন কাজ না করাই ভাল হবে। অর্থাভাব দেখা দিতে পারে। চাকরির স্থানে কোনও কারণে বাধা আসবে। দূরে বাসরত বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে। সন্তানের দিক থেকে ভাল কিছু হতে পারে। 

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

অর্থভাগ্য খুবই ভাল থাকবে।

পরিবার

৩/৫

পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না।

সম্পর্ক

৩/৫

সম্পর্ক নিয়ে চিন্তার কারণ দেখা যাচ্ছে।

পেশা

১/৫

জীবিকার জন্য কোনও পথই মনমতো হবে না।

Advertisement
Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: