২৮ মে ২০২৬

আজ জন্মদিন হলে ( ২৮ মে ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৮:৫০
Share:

আজকের দিন– খুব দূরের ভ্রমণে বাধা আসতে পারে। ব্যবসা ভাল যাবে ও কিছু সঞ্চয় হতে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়বে। সকাল থেকে বিবাদের আশঙ্কা রয়েছে। অপরের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে। সপ্তাহের শেষের দিকে ব্যবসায় কিছু সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। অপরের কথায় প্রভাবিত হয়ে বন্ধুদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বেন না।

এই বছর– মানসিক এবং শারীরিক দিকে বেশ ভালই চাপ থাকবে, এই চাপ দ্রুত কমানোর চেষ্টা করুন। সামাজিক অনুষ্ঠানে যোগদান করার সুযোগ এলে, অবশ্যই করুন। যে কোনও কাজ এই বছর খুব বিবেচনা করে করতে হবে। বড়দের সম্মান করতে হবে। আয় একটু কম হবে, তবে সঞ্চয় এরই মধ্যে থেকে করতে হবে। শরীরে নানা ধরনের সমস্যা বাড়তে পারে। কোনও মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে। কর্মস্থানে সহকর্মীর সঙ্গে বিবাদের আশঙ্কা। কোনও শুভ কাজে যোগদান করতে পারবেন। বিবিধ বিষয়ে আশার উদয় হবে।

চরিত্র– এঁরা কোনও ভাবেই কোনও বেআইনি কাজ করতে পছন্দ করেন না। চিকিৎসাবিদ্যায় এঁরা পারদর্শী হয়ে থাকেন। ব্যবসা-বাণিজ্যে উন্নতি করেন। স্বাধীন ভাবে ব্যবসা করা এঁদের বেশি পছন্দের। জাতক সৎকর্মপরায়ণ। এঁদের ধর্মভাব বেশি থাকলেও তা চাপা থাকে। এঁরা খেতে ও খাওয়াতে খুব ভালবাসেন। এঁদের বিচার-বিশ্লেষণ করার শক্তি প্রবল। এঁদের বিবাহিত জীবন বেশ সুখের হয়।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

অর্থভাগ্য উত্তম, আনন্দে কাটবে।

পরিবার

৪/৫

পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে।

সম্পর্ক

৩/৫

সম্পর্ক নিয়ে চাপ বাড়তে পারে।

পেশা

১/৫

পেশাগত ক্ষেত্রে খুব সাবধানে চলুন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: