ছবি: এআই সহায়তায় তৈরি।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, রান্নাঘর হল অগ্নিকোণ বা আগুনের স্থান। ঘরের ইতিবাচক শক্তির উৎস এবং মা অন্নপূর্ণার স্থান হিসাবেও রান্নাঘরকে গণ্য করা হয়। সৌন্দর্য বৃদ্ধির কারণ ছাড়াও বাস্তুমতে রান্নাঘরে সঠিক রঙের স্ল্যাবের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই নিজেদের পছন্দমতো রান্নাঘরে কালো রঙের স্ল্যাব ব্যবহার করেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, কালো স্ল্যাবকে সাধারণত শুভ বলে মনে করা হয় না। এর ফলে ঘরের সুখ-শান্তি বিঘ্নিত হয় এবং পরিবারের সদস্যদের জীবনে রাহুর কুপ্রভাব পড়তে পারে। কালো রঙের স্ল্যাব রান্নাঘরে ব্যবহার করলে কী ক্ষতি হয় এবং বাস্তুশাস্ত্র অনুসারে কী নিয়ম পালন করলে সহজে প্রতিকার পাওয়া যায় তা নিয়ে নীচে বিস্তারে আলোচনা করা হল—
যদি আপনার রান্নাঘরে ইতিমধ্যে কালো স্ল্যাব লাগানো হয়ে থাকে এবং তা পরিবর্তন করা সম্ভব না হয় তবে, ভেঙে ফেলার কোনও প্রয়োজন নেই। বাস্তুশাস্ত্রে এর কিছু খুব সহজ এবং কার্যকর প্রতিকার রয়েছে—
অন্য রঙের পাথর ব্যবহার
রান্নাঘরে যেখানে উনুন রাখা রয়েছে তার ঠিক তলায় একটি সবুজ বা হলুদ রঙের মার্বেল বা গ্রানাইট পাথর রেখে দিন। তার উপর গ্যাস অভেনটি বসান। সবুজ রং বুধের এবং হলুদ রং বৃহস্পতির প্রতীক। মনে করা হয়, এই রঙের পাথর রাখলে তা কালো রঙের নেতিবাচক প্রভাবকে নষ্ট করে দেয়।
অন্য রঙের টাইলস ব্যবহার
স্ল্যাবের ঠিক পিছনের দেয়ালে হালকা রং যেমন—সাদা, ঘিয়ে, হালকা হলুদ বা হালকা সবুজ রঙের টাইলস ব্যবহার করুন। এর ফলে রঙের ভারসাম্য বজায় থাকবে।
আলোর সঠিক ব্যবহার
রান্নাঘরটি যেন সব সময় উজ্জ্বল থাকে। পর্যাপ্ত আলো এবং বাতাসের ব্যবস্থা রাখুন। রান্নাঘরের উত্তর বা পূর্ব কোণে একটি ছোট জ়িরো-ওয়াটের হলুদ বাল্ব জ্বালিয়ে রাখতে পারেন।
কাচের পাত্রে রক সল্ট রাখা
রান্নাঘরের যে কোনও একটি কোণে একটি ছোট কাচের বাটিতে রক সল্ট রেখে দিন। এই লবণ চারপাশের নেতিবাচক শক্তি শুষে নেয়। প্রতি সপ্তাহে না হলেও অন্তত ১৫ দিন পর পর এই লবণ বদলে ফেলবেন।
গাছ রাখা
রান্নাঘরের জানালায় বা সুবিধাজনক স্থানে ছোট একটি মানিপ্ল্যান্ট বা অন্য কোনও ছোট সবুজ ইন্ডোর প্ল্যান্ট রাখতে পারেন। এটি ইতিবাচক শক্তি বাড়াতে সাহায্য করে।