—প্রতীকী ছবি।
পেশাগত উন্নতি ও সাফল্যের এই দ্রুত গতির জগতে, কর্পোরেট জগতে সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম যথেষ্ট নয়। সাফল্যকে মুঠোর মধ্যে আনার কোনও নির্দিষ্ট সূত্র নেই। পেশায় সফল হওয়া বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এর মধ্যে ভাগ্য এবং শক্তিও একটি অংশ হতে পারে। জ্যোতিষমতে, কর্মক্ষেত্রে সাফল্য বাড়ানোর একটি উপায় হল রত্নধারণ।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, নির্দিষ্ট কিছু রত্নের সাহায্যে লক্ষ্য অর্জনের পথ গ্রহ-নক্ষত্রের অবস্থানকে অনুকূল করতে সাহায্য করে। প্রকৃতপক্ষে, এমন কিছু রত্ন রয়েছে যা মহাজাগতিক শক্তিকে কাজে লাগায়। জীবনে ইতিবাচক স্পন্দন নিয়ে আসার ক্ষমতা থাকে রত্নে। নির্দিষ্ট রত্ন ধারণ করে পেশাক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব বলে মনে করে জ্যোতিষ।
জ্যোতিষমতে, হালকা হলুদ বা সোনালি সিট্রিন পাথর ধারণ করলে জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্য আসে। এটি অর্থের অভাব দূর করতে এবং পেশাক্ষেত্রে উন্নতির জন্য শুভ বলে মানা হয়। আর্থিক সঙ্কটকালে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সহায়তা করে সিট্রিন।
সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে শুধু কারিগরি দক্ষতাই সব নয়। চাই যোগাযোগের দক্ষতা। বহু শতাব্দী ধরে লাপিস লাজুলি রত্নটিকে প্রজ্ঞার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। আধুনিক কর্মজীবনের প্রেক্ষাপটে আত্মশক্তি খুঁজে পেতে ব্যবহৃত হয় লাপিস লাজুলি। এই রত্ন ধারণ করলে স্পষ্ট ভাবে কথা বলার দক্ষতা বৃদ্ধি পায়। এটি সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় মানসিক স্বচ্ছতা প্রদান করে।
অনেকেই রয়েছেন যাঁরা কাজ ফেলে রাখেন বা দীর্ঘমেয়াদি লক্ষ্য থেকে বিচ্যুত হন। সেই সমস্ত মানুষের জীবনে শৃঙ্খলার জন্য টাইগার্স আই হল সঠিক রত্ন। আপনাকে বাস্তববাদী করে তোলে ও অনুপ্রেরণা জোগায় সাহায্য করে এটি। স্বপ্নপূরণের জন্য যাঁরা স্বপ্ন ও প্রয়োজনীয় কঠোর পরিশ্রমের মধ্যে ভারসাম্য রক্ষা করতে চান, তাদের জন্য অত্যন্ত কার্যকরী টাইগার্স আই।