Astro Tips

বয়ঃসন্ধির গণ্ডি পেরোতেই সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে? জ্যোতিষের বিশেষ এক উপায়ে তাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বহু ছেলেমেয়েই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। নানা সমস্যায় ফেঁসে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এরই সঙ্গে পড়াশোনারও ক্ষতি হয়। এর ফলে মা-বাবার চিন্তার বোঝা বৃদ্ধি পেতে থাকে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫০
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বহু সন্তানের কাছেই বাড়ির পরিবেশের থেকে বাইরের জগৎ বেশি প্রিয় হয়ে ওঠে। বাড়িতে সময় দেওয়া বা বাড়ির বড়দের কথা না শোনা, সব বিষয়ে অবাধ্য হওয়া এবং সর্বদা নিজের মনোমতো চলার প্রবণতা দেখতে পাওয়া যায়। এর ফলে বহু ছেলেমেয়েই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। নানা সমস্যায় ফেঁসে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এরই সঙ্গে পড়াশোনারও ক্ষতি হয়। এর ফলে মা-বাবার চিন্তার বোঝা বৃদ্ধি পেতে থাকে। এই সমস্যার নানা সমাধানের কথা জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে। সেগুলির মধ্যে একটি সহজ টোটকা যদি নিষ্ঠাভরে মা-বাবার পালন করতে পারেন, তা হলে সন্তানকে নিয়মের গণ্ডিতে ফিরিয়ে আনা যাবে। তবে সে যে সামাজিকতা করতে ভুলে যাবে তা নয়, কিন্তু পরিবারের প্রতিও টান থাকবে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে।

Advertisement

উপায়:

৫০০ গ্রাম গুড় এবং ৫০০ গ্রাম গম নিজের সন্তানের হাত দিয়ে কোনও মন্দিরে বা কোনও দুঃস্থ ব্যক্তিকে দান করান। এই উপায়টি প্রতি সোমবার করে করতে পারেন। যদি প্রতি সোমবার সম্ভব না হয়, তা হলে মাসে অন্তত এক বার এই উপায় পালন করতে হবে। এই উপায় পালন করার সময় অবশ্যই সন্তান এবং মা-বাবাকে শুদ্ধ জামাকাপড় পরতে হবে। দিনের আলো থাকতে থাকতে এই উপায় পালন করতে পারলে খুব ভাল হয়।

Advertisement

ফলাফল:

এর ফলে সন্তান কখনও অবাধ্য হবে না। সে নিজেকে খারাপ সঙ্গ থেকে যতটা সম্ভব দূরে রাখবে। আর কারও সন্তান যদি অবাধ্য হয়েও যায়, সে ক্ষেত্রে সে সম্পূর্ণ বদলে যেতে পারে। লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি পাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement