Ketu Mahadasha Remedies

কেতুর মহাদশা ভয়ঙ্কর! তবে কোষ্ঠীতে তিন গ্রহের শুভ অবস্থান খারাপকে ভালয় বদলাতে পারে, পথ দেখায় সুখী জীবনের

শাস্ত্রে যে বিভিন্ন ভয়ঙ্কর দশার কথা উল্লেখ রয়েছে তার মধ্যে কেতুর মহাদশা অন্যতম। এর প্রভাবে যে কোনও কাজে নানা বাধার সম্মুখীন হতে হয়। জীবন অনিশ্চয়তায় ভরে ওঠে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৩:০১
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতির্বিজ্ঞানে কেতুর বিশেষ গুরুত্ব নেই। কারণ, এর কোনও শারীরিক অস্তিত্ব নেই। তাই রাহুর মতন এটিও ছায়াগ্রহ হিসাবে পরিচিত। কিন্তু জ্যোতিষশাস্ত্রে কেতুর বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্রমতে, কেতু অশুভ গ্রহ। এই গ্রহের প্রভাবে শুভ গ্রহদের ফলদানের ক্ষমতা হ্রাস পায় বলে মনে করা হয়। কেতুর প্রভাবে মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়, সিদ্ধান্তগ্রহণের ক্ষমতাও লোপ পায়। শাস্ত্রে যে বিভিন্ন ভয়ঙ্কর দশার কথা উল্লেখ রয়েছে তার মধ্যে কেতুর মহাদশা অন্যতম। এর প্রভাবে যে কোনও কাজে নানা বাধার সম্মুখীন হতে হয়। জীবন অনিশ্চয়তায় ভরে ওঠে। তবে কোষ্ঠীতে কিছু গ্রহের শুভ অবস্থান কেতুর মহাদশার কুপ্রভাব কাটাতে সম্ভব। বদলে জাতককে পৌঁছে দেয় উন্নতি চরম শিখরে।

Advertisement

কোন কোন গ্রহ শুভ স্থানে থাকলে কেতুর মহাদশার কুপ্রভাব হ্রাস পায়?

কেতুর মহাদশা চলাকালীন সূর্যের অন্তর্দশার প্রভাব: কোষ্ঠীতে সূর্য শুভ স্থানে থাকলে বা সূর্যের অন্তর্দশা থাকলে, কেতুর মহাদশার কুপ্রভাব পরিবর্তিত হয় সুপ্রভাবে। সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে সফলতা প্রাপ্তি ঘটে। আর্থিক অবস্থারও উন্নতি হয়। জাতক-জাতিকা ভুলভাল খরচের বদলে সঞ্চয়ে মন দেন। শান্তি বিরাজ করে। ভ্রমণের সুযোগ পাওয়া যায়, যা মন ভাল করতে কার্যকরী হয়। কর্মের প্রতি নিষ্ঠাও বৃদ্ধি পেতে দেখা যায়।

Advertisement

কেতুর মহাদশা চলাকালীন চন্দ্রের অন্তর্দশার প্রভাব: কোষ্ঠীতে চন্দ্র শুভ স্থানে থাকলে বা চন্দ্রের অন্তর্দশা থাকলে, কেতুর কুপ্রভাব থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। মানসিক পরিস্থিতি উন্নত হয়। হঠাৎ প্রাপ্তি হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সহযোগিতা পাওয়া যায়। ফলে কর্মক্ষেত্রে অযথা চাপ কমে। পারিবারিক ক্ষেত্রেও সুখ বজায় থাকে। আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে সুবিধা হয়।

কেতুর মহাদশা চলাকালীন বৃহস্পতির অন্তর্দশার প্রভাব: কোষ্ঠীতে বৃহস্পতি শুভ স্থানে থাকলে বা বৃহস্পতির অন্তর্দশা থাকলে, কেতুর মহাদশা বিশেষ ক্ষতি করতে পারে না। উল্টে নানা ভাল ফলপ্রাপ্তি হয়। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বৃদ্ধি পায়, যার ফলে প্রশান্তি লাভ হয়। যে কোনও সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নিয়ে ফেলা যায়। সমাজে সম্মান এবং খ্যাতি বৃদ্ধি পায়। সম্পত্তি বৃদ্ধিরও সুযোগ মেলে। রিয়্যাল এস্টেট বা কৃষির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ ভাল ফলপ্রাপ্তি ঘটে বলে মনে করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement