Vastu Tips

বাড়িতে গণেশের একাধিক মূর্তি রাখতে চান? মানতে হবে সহজ এক নিয়ম, তা হলেই আর কোনও সমস্যা হবে না!

গণেশের নানা ধরনের মূর্তি বাজারে কিনতে পাওয়া যায়। অনেকে একাধিক গণেশের মূর্তি বাড়িতে রাখেন। এ কাজ করা ঠিক না হলেও, নির্দিষ্ট কিছু উপায় মানলে বাড়িতে একাধিক গণেশের মূর্তি রাখা যেতে পারে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৫
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বাস্তুশাস্ত্রে হিন্দু ধর্মের বহু দেব-দেবীর মূর্তি বাড়িতে একাধিক না রাখার নিদান দেওয়া রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম গণেশ। গণেশের নানা ধরনের মূর্তি বাজারে কিনতে পাওয়া যায়। আধ্যাত্মিক জ্ঞান বিশেষ না থাকলেও, স্থাপত্যশিল্পের প্রতি থাকা প্রেমের জন্যও অনেকে একাধিক গণেশের মূর্তি এনে বাড়িতে সাজিয়ে রাখেন। অনেকে আবার গণেশের প্রতি থাকা ভক্তি থেকেও এই কাজ করেন। তবে শাস্ত্র জানাচ্ছে এই কাজ করা ঠিক নয়। কিন্তু যাঁরা অজান্তেই, এ সম্বন্ধে জানার আগেই একাধিক গণেশজির মূর্তি এনে বসে রয়েছেন, তাঁরা তো আর সেগুলি ফেলে দিতে পারবেন না। সে বিষয়েও বাস্তুশাস্ত্র বিশেষ নিদান দিয়েছে। বাড়িতে যদি একাধিক গণেশের মূর্তি রাখতেই হয়, তবে তা নির্দিষ্ট নিয়ম মেনে রাখতে হবে। তা হলে আর সমস্যা হবে না। নিয়মটি কী, জেনে নিন।

Advertisement

বাড়িতে একাধিক গণেশের মূর্তি রাখার সঠিক নিয়ম কী?

  • এক জায়গায় অনেকগুলি গণেশের মূর্তি একত্রে রাখা যাবে না। সেগুলিকে বাড়ির বিভিন্ন জায়গায় রাখতে হবে। বসার ঘর, ঠাকুরঘর ও শোয়ার ঘরের বিভিন্ন জায়গায় গণেশের মূর্তিগুলি সাজিয়ে রাখার চেষ্টা করুন।
Advertisement
  • গণেশের নানা রকম মূর্তি বাজারে পাওয়া যায়। একই রকম দেখতে গণেশের মূর্তি পাশাপাশি রাখা যাবে না। সে দু’টিকে একে অপরের থেকে দূরেই রাখতে হবে। খুব ভাল হয় যদি তাদের দু’টি সম্পূর্ণ আলাদা ঘরে রাখতে পারেন।
  • গণেশের বিভিন্ন ধরনের মূর্তির ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। বাড়িতে নানা প্রকৃতির গণেশের মূর্তি আনার আগে সেগুলির বৈশিষ্ট্য জেনে নেওয়া জরুরি। এ ছাড়া কোনটির পাশে কোনটি রাখা উচিত সে বিষয়েও সম্যক জ্ঞান থাকা আবশ্যিক।
  • চিড় ধরা বা ভাঙা গণেশের মূর্তি বাড়িতে রাখা যাবে না। সেটি আপনার যতই পছন্দের হোক, তা বাড়ি থেকে বাইরে বার করতেই হবে।
  • পুজোর স্থানে একটি গণেশের মূর্তি রাখাই ভাল। কারণ যে কোনও গণেশের মূর্তিকেই প্রচুর শক্তির আধার মনে করা হয়। পুজোর স্থানে তাদের পাশাপাশি রাখলে শক্তির ঘর্ষণে নেগেটিভ শক্তি সৃষ্টির আশঙ্কা বৃদ্ধি পায়।
  • সদর দরজার সামনের জায়গাটি গণেশের মূর্তি বা ছবি রাখার জন্য আবশ্যিক। এতে বাড়িতে পজ়িটিভ শক্তি ও সমৃদ্ধির কোনও অভাব হয় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement