July 2026 Prediction

অমীমাংসিত জট ছেড়ে যাবে, জীবনে বইবে উন্নতির পবন! জুলাই স্বপ্নপূরণের মাস হবে চার রাশির ব্যক্তিদের জন্য

জুলাইয়েও বিভিন্ন গ্রহ নিজেদের স্থান পরিবর্তন করবে। এর ফলে প্রায় সকলের জীবনেই কিছু না কিছু পরিবর্তন দেখা যেতে পারে। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে, জুলাই খুব ভাল কাটতে চলেছে চার রাশির।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৮:০১
Share:

ছবি: এআই সহায়তায় তৈরি।

শুরু হয়ে গিয়েছে চলতি বছরের সপ্তম মাস জুলাই। এত দিনে সকলের জীবনেই নানা পরিবর্তন দেখা দিয়েছে। ধীরে ধীরে আমরা ২০২৬-এরও শেষের দিকে এগিয়ে চলেছি। জুলাইয়েও বিভিন্ন গ্রহ নিজেদের স্থান পরিবর্তন করবে। এর ফলে প্রায় সকলের জীবনেই কিছু না কিছু পরিবর্তন দেখা যেতে পারে। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে, জুলাই খুব ভাল কাটতে চলেছে চার রাশির। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

Advertisement

জুলাই কাদের ভাল কাটবে?

বৃষ: জুলাইয়ে বৃষ জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। যে কোনও কাজ আপনারা দক্ষতা এবং একাগ্রতার সঙ্গে করে ফেলতে পারবেন। সফলতা প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ সমস্যা পোহাতে হবে না। আয়ের নতুন পথ খুঁজে পাবেন। যানবাহন কেনার যোগ দেখা যাচ্ছে। জুলাই বৃষ জাতক-জাতিকাদের মনোমতো কাটতে চলেছে।

Advertisement

সিংহ: সিংহ জাতক-জাতিকাদের জন্য জুলাই স্বপ্নের মাস হতে চলেছে। আপনার কোনও কাজ সকলের প্রশংসা কুড়োবে। সমাজে সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বহু দিন ধরে মনের কোণে চেপে রাখা কোনও ইচ্ছা পূরণের সুযোগ মিলবে। কর্মক্ষেত্রেও সিংহ জাতক-জাতিকারা দারুণ ফল পাবেন। মন চাইলে এই মাসে কোনও ব্যবসা শুরু করতে পারেন।

তুলা: জুলাই মাসটি তুলা জাতক-জাতিকাদের খুব ভাল কাটতে চলেছে। জীবনের বিভিন্ন জট ছেড়ে যাবে। মানসিক দিক দিয়ে শান্তিতে থাকবেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার প্রবল সুযোগ দেখা যাচ্ছে। এর ফলে আর্থিক দিক থেকেও সচ্ছলতা আসবে। যে কোনও কাজ দৃঢ়তার সঙ্গে করে উঠতে পারবেন। সেই কারণে কর্মক্ষেত্রেও সকলে আপনার জয়গান গাইবেন।

মকর: মকর জাতক-জাতিকারা জুলাইয়ে কোনও দারুণ খবর পেতে পারেন। দীর্ঘ দিনের কোনও অমীমাংসিত সমস্যার কবল থেকে রেহাই পেতে চলেছেন। মা-বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। এর ফলে হাসিখুশি থাকবেন। চাকরির ক্ষেত্রেও কোনও সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে না। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার যোগ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement