কর্মস্থানে বদলির যোগ। সংসারের ব্যয় বাড়তে পারে। সন্তানের ব্যাপারে বাড়তি খরচ হতে পারে।
মাসের মধ্য ভাগে দরকারি কাজগুলি সেরে রাখুন। কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলছে। শত্রুভয় বাড়তে পারে। কোনও সমস্যার সমাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে পারেন। সুরক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা। শরীর খারাপের জন্য কাজের ক্ষতি। সন্তানের কোনও দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে। ব্যবসায় শুভ ইঙ্গিত। সঞ্চয় কম হবে। নতুন কোনও কাজের ব্যাপারে একটু সংশয় থাকতে পারে। উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনায় লাভবান হবেন। মাসের শেষের দিকে অর্থভাগ্য ভাল নয়।