Moon-Ketu Conjunction April 2026

সোমবার কুম্ভে প্রবেশ করবে চাঁদ, যোগ সৃষ্টি হবে কেতুর সঙ্গে! বিপদের আশঙ্কা তিন রাশির কপালে, তালিকায় কারা?

বর্তমানে কুম্ভে অবস্থান করছে কেতু। চাঁদের কুম্ভে প্রবেশ করায় চাঁদ এবং কেতুর মধ্যে এক বিরল যোগ সৃষ্টি হবে। শাস্ত্রের ভাষায় এই যোগ গ্রহণযোগ নামে পরিচিত।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ০৯:২১
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কালের নিয়মে প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তন করে। চাঁদ যে কোনও রাশিতে সবচেয়ে কম দিন স্থায়ী হয়। দু’-আড়াই দিন অন্তর চাঁদ রাশি পরিবর্তন করে। এপ্রিলের ১৩ তারিখ চাঁদ রাশি পরিবর্তন করে কুম্ভে প্রবেশ করবে। বর্তমানে কুম্ভে অবস্থান করছে কেতু। চাঁদের কুম্ভে প্রবেশ করায় চাঁদ এবং কেতুর মধ্যে এক বিরল যোগ সৃষ্টি হবে। শাস্ত্রের ভাষায় এই যোগ গ্রহণযোগ নামে পরিচিত। আমরা অনেকেই জানি যে, যে কোনও গ্রহ ছায়াগ্রহ রাহু-কেতুর সংস্পর্শে বা নিকটে আসলে তাদের ফলদানের ক্ষমতা লোপ পায়। চাঁদের ক্ষেত্রেও ঠিক সেটাই হতে চলেছে। এর ফলে তিন রাশির জাতক-জাতিকাদের বিপদে পড়ার আশঙ্কা। তালিকায় কারা রয়েছে, দেখে নিন।

Advertisement

কোন তিন রাশিকে সতর্ক থাকতে হবে?

কর্কট: চাঁদ কার্কট জাতক-জাতিকাদের অধিপতি। রাহুর সঙ্গে তাঁদের সংযোগ কর্কট জাতক-জাতিকাদের জন্য সুবিধার হবে না। আবেগের উপর নিয়ন্ত্রণ হারাবেন। মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। কোনও কাজই মন দিয়ে করতে পারবেন না। তবে সামান্য অসাবধানতাও কর্মক্ষেত্রে আপনাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। কর্কট জাতক-জাতিকাদের এই সময় খরচের ব্যাপারেও সচেতন হতে হবে। বুঝেশুনে অর্থ ব্যয় করুন।

Advertisement

কন্যা: কন্যা জাতক-জাতিকাদেরও নানা ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। এই রাশির ব্যক্তিদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যাবে। কোনও সিদ্ধান্ত গ্রহণ করেও বেগ পেতে হবে। কোনও নতুন প্রকল্পে কাজ শুরু করা এই সময় স্থগিত রাখাই উচিত হবে। শিক্ষার্থীদের মধ্যে মনঃসংযোগের অভাব দেখা যাচ্ছে। কন্যা জাতক-জাতিকারা ভেবেচিন্তে কথা বলুন। বেঁফাস মন্তব্য করা থেকে বিরত থাকুন।

কুম্ভ: কুম্ভের নিজের ঘরেই সৃষ্টি হতে চলেছে এই যোগ। পরিবারের লোকেদের সঙ্গে বোঝাপড়ার মান অনুন্নত হবে। ব্যক্তিগত সম্পর্কেও টানাপড়েনের আশঙ্কা। দাম্পত্যজীবনে নানা সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। কাউকে অন্ধ ভাবে বিশ্বাস করা এড়িয়ে চলুন। বিশেষ করে, কুম্ভ জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে চোখকান খোলা রেখে চলুন। না হলে বড় কোনও ষড়যন্ত্রের শিকার হতে পারেন। অযথা তর্ক এড়িয়ে চলুন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement