Numerological Prediction

অশুভ শক্তি থেকে বদ উদ্দেশ্য, পাঁচ জন্মসংখ্যার ব্যক্তিদের ক্ষতি করতে পারে না কোনও কিছু! তালিকায় কারা?

কিছু জন্মসংখ্যার মানুষ রয়েছেন যাঁরা নেগেটিভ মনোভাব টের পান। এরই সঙ্গে আশপাশে কোনও অশুভ শক্তি রয়েছে কি না সেটির আন্দাজও এই জন্মসংখ্যার ব্যক্তিরা পেয়ে যান।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১২:৪৪
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কার মনে কী চিন্তা ঘুরছে তা সকলের পক্ষে বোঝা সম্ভব হয় না। সেই কারণে অনেক সময় নিজেরই ক্ষতি হয়ে যায়। কারণ আমরা ভুল মানুষকে বিশ্বাস করে ফেলি। তার পর আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে সেই মানুষ আমাদেরই ক্ষতি করে চলে যায়। তবে কিছু জন্মসংখ্যার মানুষ রয়েছেন যাঁরা নেগেটিভ মনোভাব টের পান। এরই সঙ্গে আশপাশে কোনও অশুভ শক্তি রয়েছে কি না সেটির আন্দাজও এই জন্মসংখ্যার ব্যক্তিরা পেয়ে যান। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

Advertisement

২: চাঁদ দ্বারা নিয়ন্ত্রিত হন ২ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। এঁদের মধ্যে অপরের মন পড়ার অলৌকিক ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা হয়। অপরের মনে তাঁকে নিয়ে কী উদ্দেশ্য রয়েছে তা এই জন্মসংখ্যার জাতক-জাতিকারা চট করে ধরে ফেলেন। ২ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের যে ব্যক্তিকে সুবিধার মনে হয় না, তাঁর থেকে এঁরা শতহস্ত দূরে থাকতে পছন্দ করেন।

৩: ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের প্রতিনিধিত্ব করে বৃহস্পতি। এঁদের আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান এবং কৌতূহল হয় তীক্ষ্ণ। সেই কারণে কোনও জায়গার শক্তি যদি এঁদের কাছে খানিক বেগতিক ঠেকে, তা হলে সেই স্থানে এঁরা আর দু’বার যান না। অপরকেও সতর্ক করে দেন। ৩ জন্মসংখ্যার ব্যক্তিরা মানুষের ক্ষেত্রেও সেই পন্থাই মেনে চলেন।

Advertisement

৪: রাহুর প্রভাবে প্রভাবিত হন ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। ছায়াগ্রহের সঙ্গ থাকায় এঁরা মানুষের ব্যবহার খুব ভাল পড়তে পারেন। কোনও মানুষের সঙ্গে দু’দিন দেখা হলেই এঁরা সেই ব্যক্তির ব্যক্তিত্ব কেমন তা বলে দেন। সেই কারণে ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সহজে ঠকানো যায় না। আশপাশে কোনও অশুভ শক্তির উপস্থিতি রয়েছে কি না সেটি এঁরা টেরও পেয়ে যান।

৭: ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের উপর কেতুর প্রভাব রয়েছে। ছায়াগ্রহের প্রভাবে এঁরা যে কোনও বিষয় নিয়ে গভীরে গিয়ে ভাবতে পছন্দ করেন। এই জন্মসংখ্যার জাতক-জাতিকাদের আধ্যাত্মিক জ্ঞান হয় প্রশংসনীয়। এঁরা মানুষের উদ্দেশ্য খুব ভাল বুঝতে পারেন। বদ উদ্দেশ্য থাকা মানুষদের চট করে জীবন থেকে ছেঁটে না ফেললেও, খারাপ সময় আসার আগেই তাঁদের থেকে এঁরা সরে আসেন।

Advertisement

৯: মঙ্গলের প্রভাবে প্রভাবিত হন ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। মনের দিক থেকে এঁরা অত্যন্ত সাহসী ও শক্ত হন। অল্পে ভেঙে পড়েন না। এই জন্মসংখ্যার জাতক-জাতিকাদের মধ্যে শক্তি বোঝার ক্ষমতা রয়েছে। অপরের মন বুঝতেও এঁরা পারদর্শী। ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকারা মুখে চট করে সব প্রকাশ না করলেও, মনে মনে এঁরা সবটাই আন্দাজ করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement