Astro Tips

কোষ্ঠীতে শুভ যোগ থাকার পরও উন্নতির মুখ দেখতে পাচ্ছেন না? ছয় উপায় মানলেই সফলতা হবে মুঠোবন্দি

অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোষ্ঠীতে শুভ যোগ থাকার পরও যে কোনও কাজে নানা ভাবে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। কিছুতেই কোনও কাজ সঠিক ভাবে শেষ করে ওঠা যাচ্ছে না। এ ক্ষেত্রে নেপথ্যে থাকতে পারে নানা কারণ।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৫:৪৬
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কোষ্ঠীতে শুভ যোগ, অশুভ যোগ প্রভৃতির ভিন্ন ভিন্ন গুরুত্ব রয়েছে। শুভ যোগ থাকলে যেমন যে কোনও কাজ অতি সহজে, সফল ভাবে সম্পন্ন করা যায়। তেমনই অশুভ যোগ থাকলে যে কোনও কাজ শেষ করতে বাধার সম্মুখীন হতে হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোষ্ঠীতে শুভ যোগ থাকার পরও যে কোনও কাজে নানা ভাবে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। কিছুতেই কোনও কাজ সঠিক ভাবে শেষ করে ওঠা যাচ্ছে না। এ ক্ষেত্রে নেপথ্যে থাকতে পারে নানা কারণ। যদিও সে সব কাটানোর নানা উপায়ের কথা শাস্ত্রে বলা রয়েছে। তেমনই কিছু সহজ উপায়ের বিষয়ে জেনে নিন।

Advertisement
  • জীবনধারায় পরিবর্তন আনা গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে কোষ্ঠীতে শুভ যোগ থাকার পরও আমাদের নানা কাজে বাধাপ্রাপ্ত হতে হয় কারণ আমরা জীবনকে সঠিক পথে চালনা করি না। নেশা, রাগ, হিংসা প্রভৃতি জলাঞ্জলি দিলে জীবন অনেকটা সহজ হবে।
  • নেগেটিভ চিন্তা বর্জন করতে হবে। সব সময় নেগেটিভ কথা ভেবে গেলে জীবনের উপর তার প্রভাব পড়া অস্বাভাবিক কিছু নয়। তাই পজ়িটিভ মনোভাব বজায় রেখে চলা উচিত।
Advertisement
  • গ্রহ আমাদের জীবনের সম্ভাবনার দরজা খুলে দেয়। কিন্তু সেই দরজা দিয়ে উন্নতির পথে এগিয়ে যাওয়ার রাস্তা আমাদেরই তৈরি করতে হবে। তার জন্য প্রয়োজন একনিষ্ঠতা, নিয়মানুবর্তিতা এবং পরিশ্রম। সেগুলি সঠিক ভাবে মেনে চললে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবেন না।
  • বয়োজ্যষ্ঠ এবং গরিব-দুঃখীদের প্রতি যত্নবান হোন। তাঁদের সঙ্গে অভব্য আচরণ করা এড়িয়ে চলুন। সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করুন।
Advertisement
  • অবোলা জীবদের কষ্ট দেওয়া চলবে না। এতে গ্রহের কুপ্রভাবের শিকার হতে হয়।
  • নিয়মিত মন্ত্রপাঠ করুন। এর ফলে মন শান্ত হয়। কোষ্ঠীতে থাকা শুভ যোগও শক্তিশালী হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement