Vastu Tips

অবশেষে স্বপ্নের বাড়ি বানাচ্ছেন? কোন বিষয়গুলি মাথায় রাখবেন? কী কী ভুল এড়িয়ে চলতে হবে? জানালেন জ্যোতিষী

বাড়ি তৈরির ক্ষেত্রে বাস্তুশাস্ত্রে নানা বিষয় মাথায় রেখে চলার কথা বলা রয়েছে। এগুলি মানলে শখের বাড়িটিকে ছুঁতে পারে না কোনও অশুভ শক্তি। কিছু ভুল রয়েছে যা বাড়ি বানানোর সময় এড়িয়ে চলা উচিত।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৭:০০
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

নিজের বাড়িতে থাকার মতো সুখ আর কোথাও নেই। অনেকেই প্রচুর পরিশ্রম করেন নিজের একটা বাড়ি তৈরি করার জন্য। জীবনধারায় বিলাসিতার লেশমাত্র আনেন না। যাতে পরে গিয়ে মাথার উপর একটা ছাদ তৈরি করতে পারেন। বাড়ি তৈরির ক্ষেত্রে বাস্তুশাস্ত্রে নানা বিষয় মাথায় রেখে চলার কথা বলা রয়েছে। এগুলি মানলে শখের বাড়িটিকে ছুঁতে পারে না কোনও অশুভ শক্তি। কিছু ভুল রয়েছে যা বাড়ি বানানোর সময় এড়িয়ে চলা উচিত। অন্যথায় ঘটে অমঙ্গল। কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি, জেনে নিন।

Advertisement

বাড়ি বানানোর ক্ষেত্রে কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে?

  • শাস্ত্রমতে, কেমন আকৃতির জমিতে বাড়ি বানাচ্ছেন সেটির বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়ি তৈরির ক্ষেত্রে এমন জমি বেছে নিতে হবে যেটির বর্গাকার বা আয়তাকার।
Advertisement
  • দক্ষিণ বা পশ্চিম দিকে বাড়ির মুখ করা যাবে না। উত্তর বা পূর্ব দিকটি এর জন্য উপযুক্ত।
  • বাড়ির রান্নাঘরটি দক্ষিণ-পূর্ব দিকে করতে পারলে ভাল হয়।
  • সদর দরজার আশপাশে কোনও পিলার রাখা যাবে না। অনেকেই এই ভুল করে থাকেন। এই বিষয়টি মাথায় রাখা জরুরি।
  • প্রধান শোয়ার ঘরটি উত্তর-পূর্ব দিকে দিকে করতে পারলে ভাল হয়। বাড়ির বাথরুমটিও এই দিকেই করা শ্রেয় বললে জানাচ্ছে বাস্তুশাস্ত্র।
  • বাড়ির মাঝখানে সিঁড়ি করা অনুচিত বলে জানাচ্ছে শাস্ত্র। দক্ষিণ, পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম কোণে করা যেতে পারে।
  • ঘরে যেন ঠিকঠাক ভাবে আলো-বাতাস চলাচল করতে পারে সেই বিষয়টি মাথায় রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement