PM Narendra Modi

বেঙ্গালুরুতে মোদীর যাত্রাপথের কাছে উদ্ধার হয়েছিল বিস্ফোরক! ‘কর্তব্যে অবহেলার’ জন্য সাসপেন্ড ছয় পুলিশ

গত ১০ মে বেঙ্গালুরু সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। মোদীর কনভয় যাওয়ার রাস্তা থেকে ৩ কিলোমিটার দূরে দু’টি জিলেটিন স্টিক পাওয়া যায়। প্রধানমন্ত্রীর কনভয় যাওয়ার আগে রুটিন তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় ফুটপাথ থেকে ওই বিস্ফোরক উদ্ধার হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৭:২৬
Share:

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় যাওয়ার রাস্তার খুব কাছে উদ্ধার হয়েছিল বিস্ফোরক। এই ঘটনায় এ বার কর্তব্যে অবহেলার অভিযোগে ছয় পুলিশকর্মীকে সাসপেন্ড করা হল। যত দিন না তদন্ত শেষ হচ্ছে, তত দিন ওই পুলিশকর্মীদের সাসপেনশন বহাল থাকবে। কী ভাবে প্রধানমন্ত্রীর যাত্রাপথের কাছে বিস্ফোরক উদ্ধার হল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পুলিশের একাংশের তরফে ইচ্ছাকৃত কোনও গাফিলতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

গত ১০ মে বেঙ্গালুরু সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। মোদীর কনভয় যাওয়ার রাস্তা থেকে ৩ কিলোমিটার দূরে দু’টি জিলেটিন স্টিক পাওয়া যায়। প্রধানমন্ত্রীর কনভয় যাওয়ার আগে রুটিন তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় ফুটপাথ থেকে ওই বিস্ফোরক উদ্ধার হয়। মোদীর কনভয় অবশ্য নির্বিঘ্নে নির্দিষ্ট যাত্রাপথ ধরে গন্তব্যে পৌঁছোয়। তবে বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। মোদীর কনভয় রওনা দেওয়ার পরে বিস্ফোরক উদ্ধার হলে তা প্রধানমন্ত্রীর নিরাপত্তার পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারত বলে মনে করছেন অনেকেই।

বেঙ্গালুরু (সেন্ট্রাল রেঞ্জ)-র ডিজি ছয় পুলিশকর্মীকে সাসপেন্ড করার সিদ্ধান্তের কথা জানান। বিস্ফোরক উদ্ধারের পরেই জায়গাটি ঘিরে দেয় পুলিশ। ঘটনাস্থলে যান বম্ব স্কোয়্যাডের সদস্যেরা। কী ভাবে ওই বিস্ফোরক সেখানে গেল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।ো

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement