Best Coworker Zodiac Signs

সাহায্য করতে সব সময় উৎসুক, সঙ্গ দেন ‘অকাজেও’! সহকর্মী হিসাবে সকলের প্রিয় যে পাঁচ রাশির ব্যক্তিরা

কর্মক্ষেত্রে সকলের সঙ্গে মিলেমিশে চলতে পারলে ভালই হয়। পাঁচ রাশির ব্যক্তিরা এই কাজে অত্যন্ত পারদর্শী হন। এ বিষয়ে তাঁদের কখনও কোনও সমস্যার সম্মুখীন হতে হয় না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৭:৫২
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

অফিসে সকলের মন জুগিয়ে চলা সহজ বিষয় নয়। অনেকেই এটি পারেন না। সেই কারণে পেশাজীবনে তাঁদের এগোতেও সমস্যা হয়। পেশাক্ষেত্রে যত বেশি মানুষের সঙ্গে মিলেমিশে চলা যায়, চাকরিজীবনের জটিলতাগুলিও তত কমে আসে। এরই সঙ্গে সংযোগ স্থাপনেও সুবিধা হয়। তাই কর্মক্ষেত্রে সকলের সঙ্গে মিলেমিশে চলতে পারলে ভালই হয়। পাঁচ রাশির ব্যক্তিরা এই কাজে অত্যন্ত পারদর্শী হন। এ বিষয়ে তাঁদের কখনও কোনও সমস্যার সম্মুখীন হতে হয় না। উল্টে কর্মক্ষেত্রের সকলে এঁদের অত্যন্ত ভালবাসেন। তালিকায় কারা রয়েছেন, জেনে নিন।

Advertisement

কোন পাঁচ রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে সকলের সঙ্গে মিলে চলতে পারেন?

বৃষ: কর্মী হিসাবে বৃষ জাতক-জাতিকারা অত্যন্ত বিশ্বস্ত হন। এঁদের চোখ-কান বুজে বিশ্বাস করা যায়। সকলের সঙ্গে সর্বদা হাসিমুখে কথা বলেন। বৃষ জাতক-জাতিকারা যে কোনও কাজ অত্যন্ত দায়িত্বের সঙ্গে করেন। সময়ের কাজ সময়ে করে ফেলতে ভালবাসেন। কাজ ফেলে রাখেন না। সেই কারণে বৃষ জাতক-জাতিকারা সহকর্মীদের অত্যন্ত প্রিয় হন।

Advertisement

সিংহ: সিংহ জাতক-জাতিকারা অত্যন্ত আত্মবিশ্বাসী হন। এঁরা সকলকে অনুপ্রাণিত করতে ভালবাসেন। সহকর্মীদের মনোবল বৃদ্ধির দিক সর্বদা নজর দেন। নিজে যা জানেন তা অপরের সঙ্গে ভাগ করে নেন। এই রাশির জাতক-জাতিকারা অফিসের পরিবেশকে প্রাণোচ্ছল করে রাখেন। সেই কারণে এঁরা সহকর্মীদের মনে সহজেই জায়গা করে নেন।

তুলা: ভারসাম্য রক্ষায় তুলা জাতক-জাতিকাদের জুড়ি মেলা ভার। অফিসে কোনও ঝামেলা হলে এঁরা পরিস্থিতি সামাল দিতে উপযোগী। কখনও কারও সঙ্গে ঝামেলায় জড়ান না তুলা জাতক-জাতিকারা। সর্বদা সকলের মন জুগিয়ে চলেন। যে কোনও সমস্যার সমাধান এঁদের কাছে পাওয়া যায়। তাই তুলা জাতক-জাতিকাদের সহকর্মীদের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হয়।

Advertisement

ধনু: ধনু জাতক-জাতিকারা হাস্যরসে ভরপুর হন। কঠিন পরিস্থিতিকে কী ভাবে হালকা করতে হয় সেই কায়দা এঁদের জানা রয়েছে। এই রাশির ব্যক্তিরা কখনও কারও ব্যাপারে খারাপ কথা বলেন না। উল্টে নিজের নতুনত্ব চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। ধনু জাতক-জাতিকারা সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় হন।

মীন: সহমর্মী মীন জাতক-জাতিকারা যে কোনও প্রয়োজনে সহকর্মীদের পাশে দাঁড়ান। তাঁদের সব দিক দিয়ে সাহায্য করেন এঁরা। সেই কারণে সহকর্মীদের কাছেও মীন রাশির ব্যক্তিরা প্রিয় হন। এঁরা অত্যন্ত আন্তরিক এবং যত্নশীল হন। কাজের বাইরে অন্যান্য বিষয়েও সাহায্য করতে ছুটে যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement