Chandra Gochar April 2026

আর কিছু ক্ষণ পরই রাশি বদলাবে চাঁদ, প্রবেশ করবে বৃশ্চিকে, আবেগ নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাবে তিন রাশি

বৃশ্চিকে চাঁদের প্রবেশ তিন রাশির জন্য আবেগগত দিক থেকে সমস্যা সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে। তালিকায় কারা রয়েছে, জেনে নিন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৪:৪৭
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোর্তিবিজ্ঞানে চাঁদকে উপগ্রহ মনে করা হলেও, জ্যোতিষশাস্ত্রে চাঁদকে গ্রহ বলা হয়। কারণ, চাঁদ অন্যান্য গ্রহের ন্যায় ফলদান করে। শাস্ত্রে উল্লিখিত ধীরগতির গ্রহদের মধ্যে চাঁদ অন্যতম। এটি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে। এপ্রিলের ৫ তারিখ, রবিবার চাঁদ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। চাঁদের সঙ্গে আমাদের মনের সম্পর্ক রয়েছে। বৃশ্চিকে চাঁদের প্রবেশ তিন রাশির জন্য আবেগগত দিক থেকে সমস্যা সৃষ্টি করতে পারে। তালিকায় কারা রয়েছে, জেনে নিন।

Advertisement

কোন তিন রাশি সমস্যায় পড়তে পারে?

বৃষ: চাঁদের রাশি পরিবর্তনে বৃষের জাতক-জাতিকারা ছোটখাটো বিষয়ে মেজাজ হারাবেন। রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারলে সমস্যা আরও বৃদ্ধি পাবে। সহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করা এড়িয়ে চলুন। বৃষের জাতক-জাতিকারা যে কোনও কথা ভেবেচিন্তে বলার চেষ্টা করুন। আবেগের বশে বেফাঁস কথা বলে দিলে পরিস্থিতি আরও জটিল হবে।

Advertisement

বৃশ্চিক: বৃশ্চিকের জাতক-জাতিকারা আবেগের উপর নিয়ন্ত্রণ হারাবেন বলে মনে করা হচ্ছে। যে কোনও বিষয় নিয়ে দুশ্চিন্তা মাথা চাগাড় দেবে, যা আপনার মানসিক চাপ বৃদ্ধি করবে। সঞ্চয়ের বদলে খরচের দিকে ঝোঁক বেশি দেখা যাবে। তবে খরচের হাত নিয়ন্ত্রণে রাখা আবশ্যিক। না হলে পরে গিয়ে অর্থকষ্টের সম্মুখীন হতে হবে।

মীন: চাঁদের রাশি পরিবর্তন মীনের জাতক-জাতিকাদের ঘোর অনিশ্চয়তার অন্ধকারে নামিয়ে আনবে। কোনও বিষয়েই সিদ্ধান্ত নিতে পারবেন না। সব সময় মনের মধ্যে অস্থিরতা কাজ করবে। খামখেয়ালি ভাবে চলাফেরা করলে কোনও পছন্দের জিনিস খোয়া যেতে পারে। সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement