SL Akshay

খেলতে খেলতে মাঠেই মৃত্যু ক্রিকেটারের, খেলেছেন রাহুল-উথাপ্পাদের সঙ্গে

তৃতীয় ডিভিশনের একটি ম্যাচ খেলছিলেন এসএল অক্ষয়। ফিল্ডিং করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ৩৯ বছরের জোরে বোলার। সতীর্থ এবং আয়োজকেরা তাঁকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৬:৩০
Share:

এসএল অক্ষয়। ছবি: এক্স।

ক্রিকেটই ছিল ধ্যানজ্ঞান। সেই ক্রিকেট মাঠেই মৃত্যু হল এসএল অক্ষয়ের। বেঙ্গালুরুর তৃতীয় ডিভিশনের একটি ম্যাচ খেলার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন লোকেশ রাহুল, রবীন উথাপ্পাদের প্রাক্তন সতীর্থ। অক্ষয়ের মৃত্যুর খবর জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ডোড্ডা গণেশ।

Advertisement

রবিবার বেঙ্গালুরুর কেআর পুরমের মাঠে তৃতীয় ডিভিশনের একটি ম্যাচ খেলছিলেন ৩৯ বছরের জোরে বোলার। ফিল্ডিং করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। সতীর্থ এবং আয়োজকেরা তাঁকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছোনোর পর চিকিৎসকেরা পরীক্ষা করে জানান আগেই অক্ষয়ের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া কর্নাটকের ক্রিকেট মহলে। মৃদুভাষী এবং সদা হাস্যময় হিসাবে পরিচিত ছিলেন অক্ষয়।

কর্নাটকের হয়ে তিন ধরনের ক্রিকেটই খেলেছেন। রাহুল, উথাপ্পা, করুণ নায়ারদের সঙ্গে রঞ্জি ট্রফি খেলেছেন। তবে জাতীয় স্তরের ক্রিকেটে তেমন সাফল্য পাননি জোরে বোলার। ছ’টি রঞ্জি ম্যাচে ১৮টি উইকেট রয়েছে তাঁর। তিনটি লিস্ট এ (৫০ ওভারের ম্যাচ) এবং ন’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কর্নাটকের হয়ে। বেশ কয়েক বছর খেলেছেন কর্নাটক প্রিমিয়ার লিগেও। অক্ষয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কর্নাটক ক্রিকেট সংস্থার সভাপতি বেঙ্কটেশ প্রসাদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement