ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া সহজ বিষয় নয়। কৃষ্ণপ্রেমে অনেকেই মোহিত। কিন্তু তাঁর বাণী মেনে জীবন যাপন খুব কম জনই করেন। যে ব্যক্তির উপর কৃষ্ণের কৃপা থাকে, সেই ব্যক্তির জীবনে উন্নতির অভাব হয় না। জ্যোতিষশাস্ত্র মতে, রাশিচক্রের প্রত্যেকটি রাশির সঙ্গে কোনও না কোনও দেবতার সুসম্পর্ক রয়েছে। সেই মতে বিচার করে দেখা যাচ্ছে, তিন রাশির ব্যক্তিরা বাকিদের থেকে শ্রীকৃষ্ণের কাছে বেশিই প্রিয়। এঁদের সঙ্গে কৃষ্ণের কৃপা সর্বদা থাকে। যে কোনও কাজ এঁরা প্রতিবন্ধকতা ছাড়া করে ফেলতে পারেন। তালিকায় কোন তিন রাশি রয়েছে, দেখে নিন।
বৃষ: বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত হন বৃষ রাশির জাতক-জাতিকারা। এঁদের সঙ্গে শ্রীকৃষ্ণের কৃপা সব সময় থাকে। সেই কারণে এঁদের বাচনক্ষমতা খুব ভাল হয়। বৃষ জাতক-জাতিকারা সহজেই নিজের কথার দ্বারা অপরকে মোহিত করতে পারেন। এই রাশির ব্যক্তিরা যে কোনও কাজ কৌশলের সঙ্গে করে থাকেন। সাহায্য করেন শ্রীকৃষ্ণ। উন্নতির পথে এঁদের বিশেষ প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় না।
কর্কট: কর্কট জাতক-জাতিকাদের পথ দেখান শ্রীকৃষ্ণ। অত্যন্ত আবেগতাড়িত হওয়ায় এঁদের জীবনে বহু বার কষ্টদায়ক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তবে শ্রীকৃষ্ণের সঙ্গ থাকায় এঁরা সহজেই সে সব থেকে বেরিয়ে এসে নতুন ভাবে শুরু করতে পারেন। জীবনে সফলতা পেতেও বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয় না। যে কোনও কাজ এঁরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে করতে পারেন।
সিংহ: সূর্যের রাশি সিংহের সঙ্গেও শ্রীকৃষ্ণের সম্পর্ক ভাল। সেই কারণে এঁদের নেতৃত্বদানের ক্ষমতা এত ভাল। সিংহ জাতক-জাতিকারা ন্যায়ের পথে চলতে ভালবাসেন। অযৌক্তিক কথাবার্তা বলতে এঁরা বিশেষ পছন্দ করেন না। কৃষ্ণের কৃপা সঙ্গে থাকায় এঁরা যে কোনও কাজে সহজেই সফলতা অর্জন করতে পারেন। সেই কারণে আশপাশের মানুষেরা এঁদের ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হন।