Astrological Tips

আপনার স্বামীর কি প্রচণ্ড রাগ? কয়েকটি টোটকা মেনে চললেই ক্রোধের ওপর নিয়ন্ত্রণ থাকবে

কিছু কিছু সময়ে অতিরিক্ত রাগ সম্পর্কের মধ্যে গুরুতর সমস্যা তৈরি করতে পারে। জ্যোতিষ মতে কয়েকটি সহজ টোটকা মেনে চললেই রাগ কমানো সম্ভব হবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৪ ১৯:৩৮
Share:

—প্রতীকী ছবি।

কথায় বলে, যে প্রেমে যত ঝগড়া, সেই প্রেমে তত ভাব। ঝগড়ার পর মানভঞ্জনের পালা খুবই মিষ্টি একটা ব্যাপার। তবে সেই ঝগড়া যত ক্ষণ একটা সীমা পর্যন্ত আবদ্ধ থাকে তত ক্ষণই ভাল।

Advertisement

কিছু কিছু সময়ে অতিরিক্ত রাগ সম্পর্কের মধ্যে গুরুতর ছেদ এনে দিতে পারে। অনেকেই আছেন যাঁরা রেগে গেলে হিংস্র আচরণ করে ফেলেন। এর ফলে দু’জনের সম্পর্কে যে ফাটল সৃষ্টি হয় তার মাসুল হয়তো সারা জীবন দিতে হতে পারে। এই প্রতিবেদনে সহজ কিছু টোটকা রইল, যা স্বামীর রাগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।

টোটকাগুলো কী কী?

Advertisement

১) ঘরের দক্ষিণ-পূর্ব কোণ অর্থাৎ অগ্নি কোণ, এই কোণে স্বামী-স্ত্রী যত বেশি সময় কাটাবেন, স্বামীর মনে তত বেশি রাগের সঞ্চার হবে। এর ফলে দাম্পত্য সমস্যা বাড়তে থাকবে। তাই যতটা সম্ভব এই কোণকে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

২) বিছানায় যতটা সম্ভব হালকা রঙের চাদর পাতবেন, এতে স্বামীর মন শান্ত থাকবে এবং রাগ কম হবে, সেই সঙ্গে স্ত্রীকেও পরতে হবে হালকা রঙের পোশাক, এর ফলে কিছুটা হলেও স্বামী বশে থাকবে।

Advertisement

৩) শাস্ত্র বিশেষজ্ঞদের মতে শোয়ার ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে ময়ূরের পালক রাখলে, স্বামীর ক্রোধের ওপর নিয়ন্ত্রণ থাকে। ময়ূরের পালক ঘরের পরিবেশকে শান্ত করে, ফলে বাড়ির মানুষজন সুখ-শান্তিতে বসবাস করতে পারে।

৪) বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে স্বামী যেন কোনও মতেই দক্ষিণ দিকে মাথা করে না ঘুমোয়, এতে অতিরিক্ত রাগ বৃদ্ধি হয়, ফলে সাংসারিক অশান্তি চলতেই থাকে।

৫) স্বামী-স্ত্রীর বেডরুমে যেন উদাসীনতা, মৃত ব্যক্তির ছবি, সূর্য অস্ত যাওয়া, ঘোড়া ছুটে যাচ্ছে বা পাখি উড়ে যাওয়ার মতো ছবি না থাকে, তা হলে জীবনে শান্তির ছোঁয়া আসতে পারবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement