Money Astrology

সপ্তাহের কোন দিনটি টাকা ধার দেওয়ার জন্য শুভ? কোন দিন টাকা ধার দিলে মুশকিলে পড়তে হয়? খোঁজ দিলেন জ্যোতিষী

যে হেতু টাকার সঙ্গে সম্পর্ক রয়েছে মা লক্ষ্মীর তাই যেনতেন ভাবে এই জিনিস দিয়ে কোনও কিছু করা অনুচিত। এর মানে লক্ষ্মীদেবীকে অসম্মান করা বোঝায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১০:৪৫
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জীবনের কোনও না কোনও সময় টাকা ধার নেওয়ার প্রয়োজন সকলেরই হয়। তেমনই অনেক সময় কাউকে টাকা ধারও দিতে হয়। উভয় ক্ষেত্রেই পড়তে হয় নানা সমস্যার মুখে। বহু ক্ষেত্রে দেখা যায় টাকা ধার নিয়ে আর ফেরত দেওয়া হচ্ছে না। অনেক সময় আবার ধার নেওয়া টাকা ফেরত দিতে গিয়ে হিমশিম খেতে হয়। উভয় ক্ষেত্রেই মেনে চলা উচিত কিছু নিয়ম। যে হেতু টাকার সঙ্গে সম্পর্ক রয়েছে মা লক্ষ্মীর তাই যেনতেন ভাবে এই জিনিস দিয়ে কোনও কিছু করা অনুচিত। এর মানে লক্ষ্মীদেবীকে অসম্মান করা বোঝায়। ঋণ দান এবং গ্রহণের ক্ষেত্রে কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি, জেনে নিন।

Advertisement
  • ঋণ শোধের ক্ষেত্রে শুভ দিন মঙ্গলবার এবং শনিবার। সপ্তাহের বাকি দিনগুলি এই কাজ না করাই ভাল। তবে শুক্রবার করা যেতে পারে।
  • বুধবার এবং বৃহস্পতিবার কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়। এর ফলে অর্থকষ্টের সম্মুখীন হতে হয়।
Advertisement
  • শুক্রবার দিনটি ঋণ দান এবং গ্রহণ উভয় কাজের জন্যই ভাল। এ ক্ষেত্রে মা লক্ষ্মীকে এক বার স্মরণ করে নিতে হয়।
  • জ্যোতিষমতে, বৃহস্পতিবার দিন ঋণ নিলে তা দ্রুত শোধ করা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement