শেয়ারে আশাতীত লাভ হতে পারে। চাকরির চেষ্টা যাঁরা করছেন তাঁদের জন্য খুব ভাল খবর অপেক্ষা করছে।
নিঃসঙ্কোচে এগিয়ে যান। উচ্চপদস্থ কর্তাদের প্রশংসা পাবেন। রফতানি ব্যবসায় লাভের যোগ। ভাইয়ের সঙ্গে বোঝাপড়া ভাল হবে এবং দীর্ঘ দিনের অশান্তি মিটে যাবে। বন্ধুদের পরস্পরের প্রতি আস্থা বাড়বে এবং তাঁদের সঙ্গে ভাল সময় কাটবে।