ব্যবসায় বিষণ্ণতার মধ্যেই দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। সন্তানের কোনও কারণে পারিবারিক শান্তি নষ্ট হবে।
আয় ও কর্মক্ষেত্রে একটু লাভের মুখ দেখতে পাবেন। আর্থিক টানও কিছুটা কমবে। তবে কারও কথা রক্ষার্থে কিছু অর্থ নষ্ট হতে পারে। কোনও ঘটনায় মনে ছাপ ফেলতে পারে। বাবার শরীরে দিকে একটু নজর দিন।