সঙ্গী আর্থিক বিষয়ে সাহায্য করতে পারেন। তাঁকে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না।
মায়ের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। ব্যবসার বিষয় নিয়ে ব্যস্ত থাকার সম্ভাবনা রয়েছে, যার কারণে বাড়িতে সময় দিতে পারবেন না। বাবার সঙ্গে কোনও তর্ক হওয়ার আশঙ্কা। বাড়িতে কোনও শুভ কাজের জন্য খরচ বাড়তে পারে। সন্ধ্যার পরে অর্থ আগমনের যোগ।