অতিরিক্ত কাজের চাপে আপনি শারীরিক আর মানসিক ভাবে ক্লান্ত থাকবেন। সময়মতো কাজ শেষ না হলে খুবই অসন্তুষ্ট থাকবেন।
তবে, সবরকম হতাশা আর মনখারাপের মধ্যেও বর্তমান পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। এই সময়ে জীবনে আবার গতি আনার জন্য অনেক বড় সুযোগ পেতে পারেন। যদি চাকরি খোঁজেন, তা হলে চাকরি পেতে পারেন। অর্থ ভাগ্য ভাল।