আজ কোনও পরিচিত ব্যক্তি আপনার পারিবারিক অশান্তির কারণ হবে। প্রেমের ক্ষেত্রে কোনও জোর করতে যাবেন না।
অপমানিত হওয়ার যোগ দেখা যাচ্ছে। সন্তানের চঞ্চলতায় অস্থির হবেন। আপনার কর্মের প্রতি নিষ্ঠা আজ সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। পায়ের ব্যথা দ্বিগুণ বাড়বে। আজ রাজনৈতিক কাজের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে পারবেন।