বাড়ির লোকেরা ব্যবসা পরিকল্পনা করতে সাহায্য করবেন। জীবনসঙ্গীর আচরণে বিরক্ত হতে পারেন।
বন্ধুর দ্বারা কোনও সমস্যার সমাধান হবে। বিদেশে বাসরত আত্মীয়ের কাছ থেকে কোনও দুঃসংবাদ পেতে পারেন। অফিসে কাজের চাপ কম থাকবে। প্রেমের ক্ষেত্র শুভ। বাবার খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় হতে পারে। তবে, তা নিয়ে খুব চিন্তা করার দরকার নেই।