আর্থিক স্থিতি বেশ ভাল রয়েছে, সঞ্চয়ও হবে ভাল। যাঁরা আপনাকে হিংসা করেন তাঁদের গোপন কথা বলতে যাবেন না।
বাইরের ঝামেলা ঘরে আনবেন না। অফিসে ধারাবাহিক কাজের দায়িত্ব পালন করা ছাড়াও নতুন কোনও কাজ করতে পারবেন। প্রেমের সম্পর্কে কোনও বোঝাপড়া করতে গিয়ে সমস্যা আসতে পারে। দীর্ঘ দিনের পড়ে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে।