Office Vastu Tips

অফিস ডেস্ক সাজানোর উপর নির্ভর করে পদোন্নতি, বাস্তু মেনে না চললে কর্মজীবন হয়ে যেতে পারে ছারখার!

সৌন্দর্যবৃদ্ধির জন্য অনেকেই অফিসের ডেস্ক সাজাতে পছন্দ করেন। কিন্তু বাস্তু না মেনে জিনিসপত্র অন্য দিকে রেখে দিলেই তা কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৮:১৫
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

প্রতিযোগিতামূলক চাকরির বাজারে দিনের অর্ধেক সময় অফিসের ডেস্কে কাটাতে হয়। মনমেজাজ ভাল রাখার জন্য অনেকেই সৌন্দর্যবৃদ্ধি করতে নানা রকমের জিনিসপত্র দিয়ে ডেস্ক সাজিয়ে রাখেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, প্রয়োজনীয় ফাইলপত্রের মাঝে কোথায়, কোন জিনিস রাখছেন, তার উপর নির্ভর করে কর্মজীবনের পদোন্নতি। বাস্তু নিয়ম না মেনে ভুল জায়গায় সেগুলি রাখলেই কর্মজীবন ছারখার হয়ে যেতে পারে। অফিসের ডেস্ক বাস্তুশাস্ত্র মেনে সঠিক ভাবে কী করে সাজাবেন, জেনে নিন—

Advertisement

উত্তর-পূর্ব

এই কোণটি পরিষ্কার এবং ফাঁকা রাখুন। এখানে একটি গ্লাসে জল বা ছোট আকারের ক্রিস্টাল রাখতে পারেন যা মানসিক স্বচ্ছতা বজায় রাখে।

Advertisement

দক্ষিণ-পূর্ব

অফিস ডেস্কের এই দিকে ইলেকট্রনিক গ্যাজেট, যেমন— ল্যাপটপ, কম্পিউটার বা ইলেকট্রিক বাতি রাখা সবচেয়ে ভাল।

Advertisement

উত্তর-পশ্চিম

ফোন, ভিজ়িটিং কার্ড হোল্ডার বা প্রয়োজনীয় ফাইলপত্র রাখার জন্য অফিস ডেস্কের এই দিকটি উপযুক্ত।

সৌন্দর্যবৃদ্ধির জন্য কী কী রাখতে পারেন?

গাছ: ডেস্কের উপর ছোট আকারের লাকি ব্যাম্বু অথবা মানিপ্ল্যান্ট রাখতে পারেন। এই গাছগুলি নেতিবাচক শক্তি শুষে নেয়। ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছ এড়িয়ে চলুন।

উদ্ধৃতি অথবা দেবতার ছবি: আপনি যদি কোনও অনুপ্রেরণামূলক উদ্ধৃতি বা আরাধ্য দেবতার ছবি রাখতে চান, তবে তা ডেস্কের উত্তর বা পূর্ব দিকে রাখুন।

ডেস্কের সঠিক অবস্থান

আপনার সাফল্যের ভিত্তি শুরু হয় ডেস্কটি কোন দিকে মুখ করে রয়েছে তার উপর। কাজ করার সময় সব সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসা শুভ। এর ফলে চিন্তাশক্তির পাশাপাশি ইতিবাচক শক্তিপ্রবাহ বৃদ্ধি পায়।

দেওয়ালের অবস্থান

আপনার পিঠের পিছনে মজবুত দেওয়াল থাকা ভাল। তা স্থায়িত্ব এবং সমর্থনের প্রতীক। যদি পিছন দিকে জানালা থাকে, তবে তা পর্দা দিয়ে ঢেকে রাখা উচিত।

দরজার অবস্থান

খেয়াল রাখবেন আপনার পিঠ যেন সরাসরি অফিসের প্রবেশদ্বারের দিকে না থাকে। এর ফলে কাজের সুযোগ হারাতে পারেন।

অপ্রয়োজনীয় কাগজ, ভাঙা কলম বা পুরনো ফাইল জমিয়ে রাখবেন না। অফিসের ডেস্ক সব সময় আয়তাকার অথবা বর্গাকার হওয়া উচিত। ইংরেজি বর্ণমালার ‘এল’ আকৃতি অথবা গোল টেবিল অফিসের জন্য বাস্তুসম্মত নয়। ডেস্কে বসে খাওয়াদাওয়া এড়িয়ে চলাই ভাল। কারণ, তা কর্মক্ষেত্রে অলসতা ও নেতিবাচকতা তৈরি করতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement